banglarmukul
২৭ জানুয়ারী ২০২৬, ৬:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শৃঙ্খলা ও মানবিক ব্যবস্থাপনায় দৃষ্টান্ত লক্ষ্মীপুর জেলা কারাগার এখন সংশোধনের আলোকিত কেন্দ্র

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুর জেলা কারাগারে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দি থাকা সত্ত্বেও কঠোর শৃঙ্খলা, আধুনিক নজরদারি ও মানবিক ব্যবস্থাপনার মাধ্যমে এক ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি হয়েছে। ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’—এই স্লোগানকে সামনে রেখে কারাগারটি এখন কেবল বন্দিশালা নয়, বরং অপরাধীদের সংশোধন ও পুনর্বাসনের এক কার্যকর কেন্দ্রে রূপ নিয়েছে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২৯৫ জন ধারণক্ষমতার এই কারাগারে বর্তমানে গড়ে ৫০০ থেকে ৬০০ বন্দি অবস্থান করছেন। বিপুল সংখ্যক বন্দির নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুরো কারাগার এলাকা ২৭টি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে।
সাধারণত কারাগারে স্বজন সাক্ষাতে ভোগান্তি ও অবৈধ লেনদেনের অভিযোগ শোনা গেলেও লক্ষ্মীপুর জেলা কারাগারে এর ব্যতিক্রম চিত্র দেখা গেছে। সাক্ষাৎপ্রার্থীরা জানান, বর্তমানে বন্দিদের সঙ্গে দেখা করতে কোনো প্রকার অর্থ লেনদেনের প্রয়োজন হয় না। পরিবেশও আগের তুলনায় অনেক বেশি পরিচ্ছন্ন ও সুবিন্যস্ত। এক সাক্ষাৎপ্রার্থী বলেন, “আগে অনেক হয়রানির কথা শুনেছি, কিন্তু এখন কারাগারের পরিবেশ সত্যিই প্রশংসনীয়। কোনো বাড়তি টাকা ছাড়াই স্বজনের সঙ্গে দেখা করতে পেরেছি।”
জামিনে মুক্ত হওয়া একাধিক ব্যক্তি জানান, কারাগারের খাবারের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। আদালত প্রাঙ্গণে এক মুক্ত আসামি বলেন, “কারাগারের খাবার হোটেলের খাবারের চেয়েও ভালো লেগেছে। ঘরের খাবারের মতো স্বাদ পেয়েছি।”
বন্দিদের মানসিক সুস্থতা ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে জেলার নূর মোহাম্মদ সোহেলের উদ্যোগে নেওয়া হয়েছে নানা সৃজনশীল কর্মসূচি। নিয়মিত ওয়ার্ড পরিদর্শনের পাশাপাশি বন্দিদের বই পড়া, ধর্মীয় অনুশীলন এবং কৃষিকাজে উদ্বুদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে মাদক প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে এবং নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে জেলার নূর মোহাম্মদ সোহেল বলেন,
“কারা মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত নির্দেশনা ও মনিটরিংয়ের মাধ্যমে আমরা কাজ করছি। আমাদের লক্ষ্য হলো বন্দিদের শৃঙ্খলার মধ্যে রেখে সংশোধনের পথে এগিয়ে নেওয়া।”
জেল সুপার নজরুল ইসলাম জানান, কারাগারে শৃঙ্খলা বজায় রেখে বন্দিদের মানবিকভাবে সংশোধন করা এবং সমাজে ফিরে গিয়ে একটি সুন্দর জীবন গড়ার স্বপ্ন দেখানোই তাদের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১০

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

১২

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

১৩

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৫

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

১৬

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৪

১৭

চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল

১৮

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

১৯

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

২০