banglarmukul
২৭ জানুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাদুর ইউনিয়নে জাকির পাটওয়ারীর দিনব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণা আজ ৩নং ভাদুর ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে।

প্রচারণার অংশ হিসেবে বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৮টায় রামগঞ্জ উপজেলার আওতাধীন ৩নং ভাদুর ইউনিয়নে ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি নির্বাচনী সভার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

সভা শেষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী উঠান বৈঠক, ভোটার টু ভোটার গণসংযোগ ও জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রচারণা কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়।

এসময় আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। বক্তব্যে তিনি বলেন, রামগঞ্জের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারে।

তিনি আরও বলেন, “আগামী পাঁচ বছর আপনাদের খেদমত করার সুযোগ চাই। আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই। সেই সুযোগটি আপনারাই আমাকে দেবেন বলে আমি আশাবাদী।”

জাকির পাটওয়ারী বলেন, রামগঞ্জে শিল্প- ইন্ডাস্ট্রি গড়ে তুলে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বেকারত্ব দূর করে সবাইকে কাজের সুযোগ করে দিতে তিনি সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবেন বলেও আশ্বাস দেন। তিনি বলেন, “আপনাদেরকে সঙ্গে নিয়ে একটি স্বনির্ভর ও বেকারমুক্ত রামগঞ্জ গড়াই আমার লক্ষ্য- ইনশাআল্লাহ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১০

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

১২

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

১৩

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৫

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

১৬

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৪

১৭

চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল

১৮

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

১৯

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

২০