banglarmukul
২৭ জানুয়ারী ২০২৬, ৫:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাটরায় বিএনপির নেতাকর্মী কর্তৃক হাতপাখা প্রার্থীর মহিলা টিমকে হেনস্থা ও লিফলেট ছিনতাইয়ের তীব্র প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি

ভাটরায় বিএনপির নেতাকর্মী কর্তৃক হাতপাখা প্রার্থীর মহিলা টিমকে হেনস্থা ও লিফলেট ছিনতাইয়ের তীব্র প্রতিবাদ

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী মহিলা টিমের ওপর ন্যাক্কারজনক হামলা ও হেনস্থা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দুপুরে রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড (দক্ষিণ ভাটরা) এলাকায় আব্দুর রহমান শেখের বাড়িতে হাতপাখার মহিলা টিম শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণকালে তাদের ওপর বাধা ও হেনস্থার ঘটনা ঘটে। বিএনপির ৪নং ওয়ার্ড সেক্রেটারি ইউসুফ মোল্লা, ইমন শেখ ও তার ভাই সবুজ শেখ এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত।

লিফলেট বিতরণকালে মহিলা কর্মীদের হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলা হয়, অশালীন ভাষায় গালাগাল করা হয় এবং মানসিকভাবে হেনস্থা করা হয়। এক পর্যায়ে হাতপাখার সম্ভ্রান্ত পর্দানশীন নারী কর্মীদের একটি কক্ষে আবদ্ধ করে রাখা হয়। এ ঘটনায় তারা চরম বিব্রত, আতঙ্কিত ও অপমানের শিকার হন।

ঘটনাটিকে বর্বর আচরণ হিসেবে আখ্যায়িত করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই আমার নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে ভয়ভীতি, বাধা ও নির্যাতন চালানো হচ্ছে। বিশেষ করে নারী কর্মীদের লক্ষ্য করে এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি আরও বলেন, পর্দানশীন নারীদের এভাবে হেনস্থা করা শুধু রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন নয়, এটি নারীর মর্যাদা, মানবাধিকার ও সামাজিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

তিনি বলেন, রামগঞ্জব্যাপী হাতপাখা প্রতীকের প্রতি মানুষের মাঝে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেই জোয়ার ঠেকাতে পরিকল্পিতভাবে এই ঘটনার ঘটানো হয়েছে।

তিনি হুঁশিয়ার করে বলেন, উক্ত ঘটনার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে উদ্ভূত পরিস্থিতির সম্পূর্ণ দায় নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনকেই বহন করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থী ও কর্মীদের জন্য সমান সুযোগ, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা নির্বাচন কমিশন ও রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১০

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

চন্দ্রগঞ্জে জামায়াত নেতার দোকানে হামলা ও লুটপাট, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

১২

চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, হামলাকারীদের ‘গুপ্ত গুপ্ত’ বলে হুঁশিয়ারি

১৩

চন্দ্রগঞ্জের কোরবানির পশুর বাজার পরিদর্শনে র‌্যাব-১১

১৪

রায়পুরে ধর্ষণ মামলার আসামিকে পালাতে সহযোগিতার অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

১৫

রায়পুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রায়পুরে কর্মশালা

১৭

রায়পুরে ৫৫০ পিস ইয়াবাসহ আটক ৩

১৮

অবৈধ নিয়োগে শিক্ষকের ২৮ বছর চাকুরী, ব্যবস্থা নিতে অধিদপ্তরে চিঠি

১৯

ঈদুল আজহা উপলক্ষে রায়পুরে চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০