banglarmukul
২৭ জানুয়ারী ২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াগাঁওয়ে জাকির পাটওয়ারীর সৌজন্যে চলমান বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম

স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারীর সৌজন্যে মরিয়ম সমাজকল্যাণ সংস্থা ও শংসপ্তক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রামগঞ্জব্যাপী বিনামূল্যে ড্রাইভিং কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণের একটি সেশন অনুষ্ঠিত হয়।

এই চলমান প্রশিক্ষণ কার্যক্রমে নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার বেকার ও অসচ্ছল যুবকরা অংশগ্রহণ করছেন। কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীদের গাড়ি চালনার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যাতে তারা দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন।

স্থানীয়রা জানান, আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী নির্বাচিত হওয়ার আগেই কর্মসংস্থান সৃষ্টিতে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করে নজির স্থাপন করেছেন। বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণের মতো উদ্যোগ রামগঞ্জের যুবসমাজকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুবকরা বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেকের পক্ষে এ ধরনের প্রশিক্ষণ গ্রহণ সম্ভব হয় না। এই বিনামূল্যের সুযোগ তাদের নতুন জীবনের পথ দেখাচ্ছে।

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণ কার্যক্রম পূর্বেও চলমান ছিল এবং ভবিষ্যতেও রামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে চালু থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১০

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

চন্দ্রগঞ্জে জামায়াত নেতার দোকানে হামলা ও লুটপাট, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

১২

চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, হামলাকারীদের ‘গুপ্ত গুপ্ত’ বলে হুঁশিয়ারি

১৩

চন্দ্রগঞ্জের কোরবানির পশুর বাজার পরিদর্শনে র‌্যাব-১১

১৪

রায়পুরে ধর্ষণ মামলার আসামিকে পালাতে সহযোগিতার অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

১৫

রায়পুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রায়পুরে কর্মশালা

১৭

রায়পুরে ৫৫০ পিস ইয়াবাসহ আটক ৩

১৮

অবৈধ নিয়োগে শিক্ষকের ২৮ বছর চাকুরী, ব্যবস্থা নিতে অধিদপ্তরে চিঠি

১৯

ঈদুল আজহা উপলক্ষে রায়পুরে চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০