banglarmukul
২৭ জানুয়ারী ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইছাপুর ইউনিয়নের সোন্দড়া এলাকায় হাতপাখার গণসংযোগ

স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারীর পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রামগঞ্জ উপজেলার আওতাধীন ৪নং ইছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সোন্দড়া এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে ভোটের আহ্বান জানান। এ সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. মুহাম্মাদ রফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইয়াছিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ থানা পশ্চিমের সহ-সভাপতি রবিউল আউয়ালসহ ইছাপুর ইউনিয়ন ও ৬নং ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, রামগঞ্জের প্রতিটি এলাকায় হাতপাখার পক্ষে গণমানুষের সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং শান্তিপূর্ণ গণসংযোগের মাধ্যমে এই সমর্থন আরও জোরদার হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে অটো চুরির অভিযোগে যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

১

রামগঞ্জে নতুন ‘রবি সেবা’ সেন্টারের শুভ উদ্বোধন

২

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : কমলনগরে হুইপ নিজান 

৩

রামগতিতে  মা ও শিশু কেয়ার হাসপাতাল  শুভ উদ্ভোদন

৪

রামগতি ও কমলনগরের অবৈধ ইটভাটা বন্দের নির্দেশ হাই কোর্টের

৫

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: এমপি আবুল খায়ের ভূঁইয়া

৬

লক্ষ্মীপুরে ওয়াকফ সম্পত্তি রক্ষায় মামলা দেয়ায় মোতোয়াল্লীর বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সংবাদ সম্মেলন

৭

রায়পুরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালি

৮

রায়পুরে ২৫০ যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

৯

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার, অস্ত্র, হত্যা ও ডাকাতিসহ ১১ মামলার তথ্য পেয়েছে পুলিশ

১০

রায়পুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১১

মানুষ হও

১২

দূরন্ত শৈশব

১৩

রূপসী বাংলা

১৪

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে প্রখ্যাত লেখক মোতাহের হোসেন চৌধুরী স্মরণে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৫

নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে ‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

১৬

কমলনগরের মেঘনায় জেগে উঠা নতুন চরে বেঁচে থাকার নতুন স্বপ্ন ও সংশয়ে দিশেহারা হাজারো কৃষক

১৭

২০ বারের বেশি গ্রেফতারের পরও বহাল তবিয়তে কারবার

১৮

রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে নবীন বরণ, সরকারি করণের দাবি

১৯

লক্ষ্মীপুরে ৬ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৮২

২০