banglarmukul
২৬ জানুয়ারী ২০২৬, ৭:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আচরণ বিধি নিয়ে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন : ইসি সানাউল্লাহ

বিশেষ প্রতিনিধি :

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতের চেয়ে বর্তমানে আচরণবিধি মেনে চলার ব্যাপারে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মো. সানাউল্লাহ বলেন, জুলাই যোদ্ধারা খালি হাতে লড়াই করেছে। এবার আমাদের হাতে আইন কানুন ও অস্ত্র-গোলা বারুদ রয়েছে। তাহলে আমরা কী পারবো না সুষ্ঠুভাবে একটি গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে। গ্রাম-পুলিশ, আনসার-ভিডিপির সদস্যরা জানে স্থানীয়ভাবে কোনো বহিরাগত কেউ আছে কিনা, কে মারা গেছেন আর কে জীবিত আছেন- তারা ভালো জানেন। তাদের সোর্সকে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, একটি ভালো নির্বাচনের প্রথম দিক হলো ভালো আইন-শৃঙ্খলা পরিস্থিতি। পরিস্থিতি ভালো হলে ভোটাররা কেন্দ্রে যেতে উৎসাহিত হবে জানিয়ে ইসি আরও বলেন, যে ব্যালট ভেরিফাই ভোটার কর্তৃক হচ্ছে না সেটা আমরা গ্রহণ করবো না। লাইভ ভেরিফেকেশান করে ভোট প্রদান করতে হবে। না হলে সে ভোট গণনায় আসবে না। একটি দীর্ঘদিনের দাবি ও স্বপ্নের ফল। এটা কোনোভাবেই নস্ট হতে দেয়া যাবে না।

মতবিনিময় সভায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিজিবি-৪ ব্যাটেলিনের সিইও মো. মোশারফ হোসেন,  জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের মেজর জিয়া উদ্দিন আহম্মেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসাসহ অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ, রাজপথে প্রতিহতের ঘোষণা

১

রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি আইইডি বোমা নিষ্ক্রিয়

২

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

৩

রায়পুরে হারুনুর রশিদের জানাজায় জনস্রোত

৪

সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া

৫

রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৬

রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৭

রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা

৮

ভালো থেকো

৯

গাছ কেটে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় ৫ নারীকে মারধর

১০

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

১১

রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

১২

রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ

১৩

রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ

১৪

রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায়

১৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ছেলে গুরুতর আহত

১৬

রামগঞ্জে বাসচাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ,মানববন্ধন

১৭

রামগঞ্জের কাঞ্চনপুর দরগাহ শরিফে ২৬ নভেম্বর ১১ই অগ্রহায়ণ ৬৬৭তম বার্ষিক ওরশ মোবারক

১৮

এইচএসসি ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

১৯

শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

২০