banglarmukul
২৪ জানুয়ারী ২০২৬, ৫:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিবিতে ধরিয়ে দেওয়ার সন্দেহে কলেজ ছাত্র হত্যা লক্ষ্মীপুরের আশরাফুল হত্যা মামলার ৩ আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

মাহমুদুর রহমান মনজু :
লক্ষ্মীপুরের রায়পুরে ডিবি পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার অভিযোগে কলেজ ছাত্র আশরাফুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকা থেকে শুক্রবার (২৪ জানুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১১।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।
গ্রেফতারকৃতরা হলেন— শাকিল বেপারী (২৩), সোহাগ বেপারী (১৯) ও মোক্তার পাটওয়ারী (২০)। তারা সকলেই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী গ্রামের বাসিন্দা।
র‌্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাতে পূর্বপরিকল্পিতভাবে আশরাফুল ইসলামকে (২৪) মোবাইল ফোনে ডেকে নেয় আসামিরা। পরে ঘটনাস্থলে পৌঁছালে লোহার হাতুড়ি, রড ও জিআই পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে আশরাফুল অচেতন হয়ে পড়লে তাকে মৃত ভেবে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় ২০ জানুয়ারি ঢাকায় আশরাফুল ইসলাম মারা যান।
প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার কিছুদিন আগে আসামিদের এক সহযোগী শাহিন বেপারীকে ডিবি পুলিশ আটক করে। আশরাফুল ওই ঘটনায় তথ্য দিয়ে ধরিয়ে দিয়েছে— এমন সন্দেহ ও অপবাদে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল।
র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরশাহীতে যুবদল কমিটি ঘিরে সংঘাত—প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘিরে ‘ফেক ভিডিও’ অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

রায়পুরে বাগান থেকে কিশোরের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, শ্বশুর-শ্যালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে

রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বোন-ভগ্নিপতিকে হত্যা চেষ্টা, এলোপাতাড়ি কুপিয়ে জখম

ড. রেজাউল করিমের আরোগ্য কামনায় চন্দ্রগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলনগরে শপথের ভিডিও ভাইরাল, ২৫ জনের নামসহ মামলা; গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে ৭৩ রোগী হাসপাতালে ভর্তি

১০

রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী

১১

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

১৩

দক্ষ কৃষকই হবে আগামীর সফল উদ্যোক্তা : কৃষিবিদ জহির আহমেদ

১৪

লক্ষ্মীপুরে রাতের আঁধারে আ.লীগ নেতাকর্মীদের শপথ—ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

১৫

পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে লক্ষ্মীপুর পৌরসভার বীমা উদ্যোগ

১৬

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: যুবক নিহত

১৭

বিয়ের দাওয়াতে আসন সংকট, লক্ষ্মীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

১৮

কমলনগরে চোর চক্রের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ২ চোরসহ গ্রেপ্তার ৩

১৯

রায়পুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

২০