banglarmukul
২২ জানুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চন্দ্রগঞ্জে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

মাহমুদুর রহমান মনজু :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হাসান তারেক ওরফে ‘চিতা’ (৩০) নামে এক শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পরিচালিত এই সাঁড়াশি অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তাজা গুলি উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তারকৃত চিতা ওই এলাকার কুখ্যাত সন্ত্রাসী ‘ছোট কাউসার’-এর অন্যতম প্রধান সহযোগী হিসেবে পরিচিত। শুক্রবার ভোররাতে যৌথ বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. রাহাত খান।
গ্রেপ্তারকৃত হাসান তারেক ওরফে চিতা চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আরমান হাবিব অপুসহ একটি টহল দল ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী পশ্চিম লতিফপুর গ্রামের এসপি মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই শ্বাসরুদ্ধকর অভিযান চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। একপর্যায়ে এসপি মসজিদের সামনে থেকে চিতাকে ঘিরে ফেলে যৌথ বাহিনী।
তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি (অ্যামোনিশন) এবং ২টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত চিতাকে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। যৌথ বাহিনী জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে শীর্ষ সন্ত্রাসী চিতার গ্রেপ্তারের ফলে ওই অঞ্চলে সন্ত্রাসী তৎপরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা,পরিবার নিরাপত্তা সংকটে!

লক্ষ্মীপুরে মারামারির ঘটনায় মামলায় বিএনপি নেতা কারাগারে

সহজ কিস্তির ফাঁদে নিঃস্ব গ্রাহক, লক্ষ্মীপুরজুড়ে মোবাইল বিক্রির নামে প্রতারণার অভিযোগ

কমলনগরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, এলাকায় চাঞ্চল্য

জেলার শ্রেষ্ঠ ওসি রায়পুর থানার শাহীন মিয়া

রামগতিতে ‘গরিবের সারু প্রফেসর’-এর বাড়িতে হামলা, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী, ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি

লক্ষ্মীপুরে তরুণ উদ্যোক্তার সাফল্যগাঁথা: লিটনের ডেইরি খামারে স্বপ্নের বাস্তবায়ন

রায়পুরে ভুল প্রশ্ন সেটে পরীক্ষা, ৭৬০ শিক্ষার্থীর ফল নিয়ে চিন্তায় অভিভাবক

রায়পুরে খুন ঢাকতে ‘বানর নাটক’, সমালোচনার ঝড়

কমলনগরে অবৈধ মজুদের অভিযোগে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীর বাড়িতে আগুন,ক্ষয়ক্ষতি ব্যাপক

১০

রায়পুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: পুলিশের দাবি সন্ত্রাসবিরোধী মামলা, পরিবারের অভিযোগ ভিন্ন

১১

‘কই ওঠার বৃষ্টি’—প্রকৃতির সংকেত বুঝে ডাঙায় ছুটে চলে কই মাছ

১২

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলে নতুন নেতৃত্বের সূচনা, আহ্বায়ক সৌরভ ও সদস্যসচিব অভি সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল খালিদ

১৩

স্বর্ণ ব্যবসায়ীদের নিবন্ধনে গতি: লক্ষ্মীপুরে ৯৫ জনকে বাজুস স্মার্টকার্ড ও সনদ প্রদান

১৪

চরশাহীতে যুবদল কমিটি ঘিরে সংঘাত—প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘিরে ‘ফেক ভিডিও’ অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

১৫

রায়পুরে বাগান থেকে কিশোরের লাশ উদ্ধার

১৬

লক্ষ্মীপুরে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, শ্বশুর-শ্যালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

১৭

রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে

১৮

রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৯

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বোন-ভগ্নিপতিকে হত্যা চেষ্টা, এলোপাতাড়ি কুপিয়ে জখম

২০