banglarmukul
২২ জানুয়ারী ২০২৬, ৫:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রায়পুরে শিবিরের বিক্ষোভ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রায়পুরে শিবিরের বিক্ষোভ
প্রদীপ কুমার রায় :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে রায়পুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বিক্ষোভ মিছিলটি রায়পুর পৌরসভা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি সাইফ রাকিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আরমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক রাশেদ হোসাইন, জেলা সাহিত্য সম্পাদক হযরত আলী, রায়পুর শহর শিবিরের সভাপতি মো. নুরনবী ও কলেজ সভাপতি নাঈম। এ সময় উপজেলা ও শহর শিবিরের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে শাকসু নির্বাচন স্থগিত করে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই একটি পক্ষ মব সৃষ্টি করে আদালতের মাধ্যমে স্থগিতাদেশ আদায় করেছে বলে তারা দাবি করেন।
তারা বলেন, শাকসু নির্বাচন স্থগিতের এই সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। অবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্ধারিত সময়ের মধ্যেই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা “হারার ভয়ে খেলে না, সে কথা তো বলে না”, “মব করে শাকসু, বন্ধ করা যাবে না”সহ শাকসু নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রসঙ্গত, ভোট গ্রহণের মাত্র একদিন আগে উচ্চ আদালতের রায়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত হয়। ভোট শুরুর প্রায় ২০ ঘণ্টা আগে আদালতের এমন রায়ে পুরো নির্বাচন প্রক্রিয়া পণ্ড হয়ে যায়।
এর আগে গত ১৮ জানুয়ারি তিন শিক্ষার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দাখিল করেন। রিট আবেদনে ১৫ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা-২ অধিশাখার উপ-সচিবের স্বাক্ষরে জারি করা একটি চিঠির বৈধতা চ্যালেঞ্জ করা হয়। রিটের শুনানি শেষে আদালত শাবিপ্রবির শাকসু ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করার আদেশ দেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১০

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

১২

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

১৩

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৫

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

১৬

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৪

১৭

চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল

১৮

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

১৯

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

২০