banglarmukul
২০ জানুয়ারী ২০২৬, ৩:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে বসতঘরে হামলা: ভাঙচুর ও লুটপাট, আতঙ্কে পরিবার

রামগঞ্জ (লক্ষ্মীপুর)  প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামে একটি বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারী) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৬নং লামচর ইউনিয়নের দাসপাড়া এলাকায় মোহাম্মদ আলী মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। শাহ আলম, পরানসহ কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মোঃ আনোয়ার হোসেনের বসতঘরে হামলা চালায়।
হামলাকারীরা ঘরের দরজা-জানালা ভেঙে ফেলে আসবাবপত্র তছনছ করে এবং নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ঘটনার সময় আনোয়ার হোসেনের পরিবারের সদস্যরা প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে আনোয়ারের ছেলে আল আমিন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ ফাঁড়ির এএসআই অশোক সেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী আঃ আনোয়ার হোসেনের পরিবার জানায়, গত তিন বছর ধরে অভিযুক্ত শাহ আলম তাদের সম্পত্তি দাবী করে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। এ বিষয়ে আনোয়ার হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আনোয়ার হোসেন চলতি বছরের ৫ জানুয়ারি বসতঘর নির্মাণ করেন। এরই জেরে শাহ আলম এই হামলা চালিয়েছে বলে দাবি আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের।

পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখতে পান।

অভিযুক্ত শাহ আলম বলেন। আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যে এই যায়গা আমার দখলে এবং আনোয়ারের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে একটি মামলা করেছি।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এবিষয়ে রামগঞ্জ মোহাম্মদিয়া পুলিশ ফাঁড়ির  কর্মকর্তা (আইসি) বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি

৪০ বছর বয়সেও জাদুকরী হ্যাটট্রিক! 🇦🇷 Lionel Messi destroys Algeria in World Cup 2026!

রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

রায়পুরে বেকার যুবকদের জন্য বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান?

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

১০

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

১১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

১২

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

১৩

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১৪

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

১৫

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৬

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

১৭

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

১৮

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১৯

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০