banglarmukul
১৭ জানুয়ারী ২০২৬, ২:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনুর্ধ্ব-১৬ ক্রিকেটে রাঙ্গামাটিকে ১০ উইকেট হারালো লক্ষ্মীপুর

মিজানুর শামীমঃ

ইয়াং টাইগার্স বিসিবি অনুর্ধ্ব-১৬ চট্টগ্রাম বিভাগীয় ন্যাশনাল ক্রিকেটে রাঙ্গামাটি জেলাকে ১০ উইকেটে হারিয়েছে লক্ষ্মীপুর জেলা। ১৭ জানুয়ারি শনিবার সকালে চট্টগ্রাম কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে রাঙ্গামাটি জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেটের অধিনায়ক টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। লক্ষ্মীপুর জেলার অনুর্ধ্ব-১৬ কিশোরদের বোলিং তোপের মুখে ম্যাচের শুরুর থেকেই রাঙ্গামাটি অনুর্ধ্ব-১৬ কিশোরদের একের পর এক উইকেটের পতন হতে থাকে। রাঙ্গামাটির কিশোররা ক্রিজ আকরে ধরে খেলেও লক্ষ্মীপুরের তরুণদের মারাত্মক বোলিংয়ে দিশেহারা হয়ে ৩১ ওভার ২ বল খেলে ৭০ করে সবাই আউট হয়ে যায়। রাঙ্গামাটির তরুণদের দেয়া ৭০ রানের জয়ের লক্ষ্যে মাত্র ৭ ওভার ব্যাটিং করে হেসে-খেলে দশ উইকেট হাতে রেখেই ৭২ রান করে বিজয় লাভ করে লক্ষ্মীপুরের তরুণ ক্রিকেটাররা।
সংক্ষিপ্ত স্কোর:
ইয়াং টাইগার্স বিসিবি অনুর্ধ্ব-১৬ ন্যাশনাল ক্রিকেট প্রতিযোগিতা-২৫/২৬
(চট্টগ্রাম বিভাগ ) ৫০ ওভার ম্যাচ
ভেন্যু: কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স, চট্টগ্রাম,
তারিখ:১৭/০১/২০২৬
টস জয়- রাঙ্গামাটি
রাঙ্গামাটি জেলা ৭০/১০ (৩১.২ ওভার) রানে অলআউট
লক্ষ্মীপুর জেলা ৭২/০ (০৭ ওভার) বিনা উইকেট
লক্ষীপুর জেলা ১০ উইকেটে জয় লাভ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাতব্য প্রতিষ্ঠানের নামে বিভিন্ন সংস্থার টাকায় ‘কোটিপতি’ জাহাঙ্গীর!

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীকে হত্যাচেষ্টা, থানায় মামলা

রামগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে দুই সহস্রাধিক ব্যাটারিচালিত অটোরিকশা

রায়পুরে গাইড ওয়াল না থাকায় সড়ক এখন মরণ ফাঁদ,

লক্ষ্মীপুরে অনিয়ম করা প্রতিষ্ঠানকে দেয়া হলো ৯ কোটি টাকার কাজ

রায়পুরে চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ‎

লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রামগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ

বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর এলজিইডি অফিসে লুটপাটের উৎসব দুদকের অনুসন্ধান চায় স্থানীয়রা

১০

রামগতিতে ভূমি সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

১১

রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১২

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ, শালিসির রায় না মেনে সীমানা নির্মাণে বাঁধা দেয়ার চেষ্টা

১৩

রায়পুরে জমি নিয়ে বিরোধ, ঘর নির্মাণ ও বেড়া ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

১৪

রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত

১৫

রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা

১৬

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন

১৭

রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

১৮

রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

১৯

কমলনগরে জমিজম  সংক্রান্ত বিরোধের জেরে   পুত্রবধূদের হামলায় বৃদ্ধা শাশুড়ি-ননদ আহত

২০