banglarmukul
১৬ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার একটি ডাকাতির মামলায় পুলিশ প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় লুণ্ঠিত নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ৮ জানুয়ারি রাত ২টা ৪০ মিনিট থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে ১২ নং চরশাহী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তিতারকান্দি এলাকায় ১০/১২ জনের একটি ডাকাত দল আরব আলী মোল্লা বাড়িতে হামলা চালায়। তারা দাউদ আলীর বসতঘর থেকে নগদ ৬৪ হাজার টাকা, ১১ আনা স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ১ লাখ ৫২ হাজার টাকা) এবং ৬টি মোবাইল ফোনসহ মোট ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পুলিশ সুপার মোঃ আবু তারেকের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হকের নেতৃত্বে চন্দ্রগঞ্জ থানার পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনজন আসামি- বাদশা মিয়া (৩৫), আলা উদ্দিন (৩২) ও আবুল বাশার ওরফে বাশার ডাকাত (৫০) গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত আবুল বাশারের স্বীকারোক্তি অনুযায়ী পলাতক আসামি রাসেলের বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকা এবং রনজিত কুরির কারখানা থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভবানী জীবনপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ এলজি বন্দুক ও নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলম জানিয়েছেন, ডাকাতি প্রতিরোধ ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে লক্ষ্মীপুরের তিন নারী প্রার্থীর মনোনয়ন, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য

রায়পুরের কৃতী কন্যা শামীম আরা লুনা ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ—এলাকাজুড়ে গর্ব ও আনন্দ

রাস্তা নেই, উন্নয়নও থেমে: লক্ষ্মীপুরে ৫০০ ফুট সড়কের অপেক্ষায় ১৮ পরিবারের দুঃসহ জীবন

চরাঞ্চলের আশার আলো ‘স্বপ্নযাত্রা’ এখন অচল—ব্যবস্থাপনার অভাবে ভেঙে পড়েছে জনসেবার উদ্যোগ

লক্ষ্মীপুরে টিআরসি নিয়োগ কার্যক্রম শুরু: পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

লক্ষ্মীপুরে হাম প্রতিরোধে বৃহৎ টিকাদান কর্মসূচি: ২ লাখ ৭৪ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য

লক্ষ্মীপুরে জমি বিরোধে গৃহবধূকে কুপিয়ে জখম, থানায় অভিযোগের পর ফের হামলা-লুটপাটে চরম আতঙ্ক

রায়পুরে ব্যবসায়ী সুবাস খলিফার পরলোক গমন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা বিল্লাল মুন্সি

ব্লক সড়কে সহজ হলো গ্রামীণ চলাচল, লক্ষ্মীপুরে বাড়ছে মানুষের স্বস্তি

১০

ধর্মীয় সম্প্রীতির বন্ধনে শেষ বিদায়—সোনাপুরে প্রিয় শিক্ষক রবীন্দ্র চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

১১

প্রশাসনের কড়াকড়ি নজরদারিতে লক্ষ্মীপুরে তেল বিতরণে শৃঙ্খলা, স্বস্তি ফিরেছে জনজীবনে

১২

রায়পুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত

১৩

কুষ্টিয়ার ‘সানপাপড়ি’ লক্ষ্মীপুরে জনপ্রিয়, স্বাদে মুগ্ধ ক্রেতারা

১৪

ফায়দাবাদ আছগারুল উলুম আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫

ছেলে-সহ তিনজনকে কুপিয়ে জখমের পর সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা, লক্ষ্মীপুরে চাঞ্চল্য

১৬

জমি বিরোধ থেকে নারী হেনস্তা, ভিডিও ভাইরাল: লক্ষ্মীপুরে মেয়র প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া কারাগারে

১৭

জমি বিরোধ ঘিরে উত্তেজনা, ছাত্রদল নেতাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

১৮

রায়পুর থানা পুলিশের অভিযানে লুণ্ঠিত স্বর্ণসহ আটক ২

১৯

লক্ষ্মীপুরে কারারুদ্ধ পিতার সাথে ৫দিন বয়সী মৃত শিশুর নির্বাক সাক্ষাৎ

২০