banglarmukul
১৭ অক্টোবর ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গোপাল গিরিধারী মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন নামে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বরিশালের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কামাল হোসেন। পরে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়াসহ প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন চন্দ্র ভক্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়, শ্রীশ্রী গিরিধারী মন্দিরের সভাপতি সমীর কর্মকারসহ মন্দিরের অন্যান্য কর্মকর্তারা।
এদিকে, দুর্ঘটনার আগে ও পরে মন্দিরের সার্বিক নিরাপত্তা ও দুর্গাপূজার প্রস্তুতি নিবিড়ভাবে তদারকি করেন ইউএনও আজিজুন নাহার ও ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া। মন্দিরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও খোঁজখবর নেন তারা। পুরো ঘটনাটি সিসি ক্যামােরার আওতায় থাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন আইনশৃঙ্খলা বাহিনী।
লক্ষ্মীপুর জেলা পুলিশ উপজেলা নির্বাহী অফিসার. রায়পুর DC Lakshmipur রায়পুর থানা লক্ষ্মীপুর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

১

কমলনগরে জাতীয় মুফাচ্ছির অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকীর ইন্তেকাল

২

কমলনগরে লাইফ লাইন হাসপাতালে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ: স্বজনদের ক্ষোভ

৩

চাওয়া পাওয়া

৪

টেপ বলের বিপিএল এ ডাক পেয়েছে লক্ষ্মীপুর ক্লাবের সোহাগ

৫

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট, দুর্ভোগে রোগীরা

৬

রামগতিতে মা ইলিশ সংরক্ষণে  মৎস্যজীবি সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

৭

রায়পুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

৮

রামগঞ্জে পরিবেশ কর্মকর্তার সঙ্গে সভার পর অবৈধ ইটভাটা চালুর প্রস্তুতি

৯

লক্ষ্মীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১০

লক্ষ্মীপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

১১

কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

১২

কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে নির্বিচারে ‘মা ইলিশ’ নিধনের নেতৃত্বে যুবদল নেতা- ৫ দিনে কোটি টাকার ইলিশ বিক্রয়ের অভিযোগ

১৩

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন লক্ষ্মীপুরের নবনিযুক্ত সিভিল সার্জন

১৪

রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার

১৫

রায়পুরে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৬

লক্ষ্মীপুরের দালালবাজার থেকে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণের পর মুক্তিপনে উদ্ধার! থানায় মামলা

১৮

রায়পুরে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

১৯

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

২০