banglarmukul
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জ উপজেলার গর্ব: নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে গেজেটভুক্ত হলেন অধ্যাপক হাসিবুল ছিদ্দিক রাসেল

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

রামগঞ্জ উপজেলার ভাদুর উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের কৃতি ছাত্র এবং ঐতিহ্যবাহী ভাদুর মিয়া বাড়ির কৃতি সন্তান অধ্যাপক হাসিবুল ছিদ্দিক রাসেল নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে গেজেটভুক্ত হয়েছেন। আগামী ১ জানুয়ারি তিনি তাঁর নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
​এর আগে তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
​শিক্ষা ও সমাজসেবায় ভাদুর মিয়া বাড়ির ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল। এর আগে এই বাড়িরই কৃতি সন্তান টি. হোসেন (প্রকাশ তোফাজ্জল হোসেন) চৌমুহনী এস.এ. ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে নোয়াখালীর শিক্ষাঙ্গনে যুগান্তকারী অবদান রেখেছিলেন। ভাদুর মিয়া বাড়ির সেই ঐতিহ্য ও ঐতিহাসিক ধারা অধ্যাপক হাসিবুল ছিদ্দিক রাসেলের এই প্রিন্সিপাল হিসেবে পদায়নের মাধ্যমে আবারও নতুনভাবে পুনঃপ্রতিষ্ঠিত হলো।
​নোয়াখালীর মতো একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ সরকারি কলেজে তাঁর এই কর্মদক্ষতা দেখানোর সুযোগ পাওয়ায় রামগঞ্জ উপজেলার বাহাদুর ইউনিয়নসহ পুরো জেলায় আনন্দের জোয়ার বইছে। এলাকার সর্বস্তরের জনগণ, শিক্ষাবিদ ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
​সকলেই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মইনুদ্দিন মোল্লা ভুট্রো

১

রামগঞ্জ উপজেলার গর্ব: নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে গেজেটভুক্ত হলেন অধ্যাপক হাসিবুল ছিদ্দিক রাসেল

২

ভাদুর ইউনিয়ন ফেসবুক গ্রুপের যুগান্তকারী সাফল্য: সদস্য সংখ্যা তিন হাজারের পথে, রিচ ছাড়াল ৬১ হাজার!

৩

লক্ষ্মীপুর বাজুসের চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

৪

রামগঞ্জে সরকারি দিঘির সম্পত্তি জবরদখল করে স্থায়ী ইমারত নির্মাণের অভিযোগ

৫

রামগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

৬

নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট ‎কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎ তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

৭

কমলনগরে ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে প্রবাসী বিএনপি নেতার জমি দখল চেষ্টার অভিযোগ! জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, প্রবাসীর স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি

৮

দালাল বাজার ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলন ও কমিটি ঘোষনা

৯

বিএনপির মিথ্যা অপপ্রচারের  প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

১০

লক্ষ্মীপুরে মাদককারবারীর মামলা প্রতিবাদে মানববন্ধন 

১১

প্রধান প্রকৌশলীকে ‘ম্যানেজ’! ২০ দিনে ৩ বদলি ঘুরে ফের সদরে সেই বিতর্কিত প্রকৌশলী

১২

মানবিক ও জনবান্ধব রাজনীতির প্রত্যয়ে আবু নাসের শেখ

১৩

ভাদুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাগর খান হেলাল বিএনপির সমর্থন প্রত্যাশী সাগর খান হেলাল; উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি

১৪

লক্ষ্মীপুরের সমসেরাবাদে গভীর রাতে বাউন্ডারি দেওয়াল ভাংচুরের অভিযোগ

১৫

রামগঞ্জে অক্সিজেন ও ক্যামিকেল মেশানো মাছে বাজার সয়লাব

১৬

রামগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে গবাদিপশু জবাই

১৭

রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

১৮

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার

১৯

কমলনগরে অনুমোদন ৩ পণ্যের; তৈরি ৩০ পণ্য ! টিনশেডের নোংরা ঘরে তৈরী হচ্ছে নিম্নমানের ভেজাল খাদ্য সামগ্রী, বেকারিতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

২০