banglarmukul
২৫ মে ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে ধর্ষণ মামলার আসামিকে পালাতে সহযোগিতার অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

‎লক্ষ্মীপুরের রায়পুর পৌর ৩ নম্বর ওয়ার্ড এলাকায় ১১ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অটোরিকশা চালক শাহিনের(৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে পালাতে সহযোগিতা করার অভিযোগে পৌর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কিশোরীর মা বাইরে কাজে গেলে মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে একা থাকার সুযোগে অভিযুক্ত শাহিন ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ সময় ধারালো অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে তার আপত্তিকর ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয় বলে জানায় ভুক্তভোগী পরিবার।
ধর্ষণের শিকার ‎ভুক্তভোগী কিশোরী কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমকে বলেন, “মা বাসায় না থাকায় আমাকে একা পেয়ে শাহিন জোর করে ঘরে ঢুকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে সেই ঘটনার ভিডিও ধারণ করে হুমকি দেয়, কাউকে বললে ভিডিও ছড়িয়ে দেবে এবং আমার মা-ভাইকেও মেরে ফেলবে।
‎পরিবার ও স্থায়ীদের অভিযোগ, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করলেও পরে পৌর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব দুই লাখ টাকার বিনিময়ে অভিযুক্ত শাহিনকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
‎ওই এলাকার বাসিন্দা রাব্বি বলেন, “ছাত্রদল নেতা রাকিবের সহযোগিতায় অভিযুক্ত শাহিন পালিয়েছে । আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। আরেক প্রতিবেশী মিতু বলেন, “রাকিব মোটরসাইকেল নিয়ে অভিযুক্তকে আনতে যায়। পরে পাশে নিয়ে কথা বলে টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে । সত্যতা মিললে তারও বিচার হওয়া উচিত।”

‎ধর্ষণের শিকার কিশোরীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী নাই “সংসারের প্রয়োজনে আমাকে বাইরে কাজ করতে হয়। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে মেয়ের সর্বনাশ করা হয়েছে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” এদিকে এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
‎পৌর ছাত্রদল নেতা রাকিব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি নিজেই অভিযুক্তকে ধরে পুলিশ ও সাংবাদিকদের খবর দিয়েছি। তাকে পালাতে কোনো সহযোগিতা করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।”
‎রায়পুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহিন মিয়া বলেন, “ধর্ষণ মামলার আসামিকে পালাতে সহযোগিতা করার অভিযোগে রাকিবকে আটক করা হয়েছে। তাকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একটি ধর্ষণ মামলা হয়েছে মূল আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রগঞ্জে জামায়াত নেতার দোকানে হামলা ও লুটপাট, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, হামলাকারীদের ‘গুপ্ত গুপ্ত’ বলে হুঁশিয়ারি

চন্দ্রগঞ্জের কোরবানির পশুর বাজার পরিদর্শনে র‌্যাব-১১

রায়পুরে ধর্ষণ মামলার আসামিকে পালাতে সহযোগিতার অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

রায়পুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রায়পুরে কর্মশালা

রায়পুরে ৫৫০ পিস ইয়াবাসহ আটক ৩

অবৈধ নিয়োগে শিক্ষকের ২৮ বছর চাকুরী, ব্যবস্থা নিতে অধিদপ্তরে চিঠি

ঈদুল আজহা উপলক্ষে রায়পুরে চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এক হাজার টাক চাওয়া নিয়ে মারামারি থানায় মামলা

১০

পবিত্র ঈদুল আজহা উদযাপনে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

১১

চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন ঘিরে আদালতে মামলা

১২

লক্ষ্মীপুরে কনস্টেবল পদে প্রাথমিকভাবে ৩২ জন নির্বাচিত

১৩

লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারী নূরুল আলম রূপকের স্মরণে শোক সভা ও দোয়া

১৪

লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

১৫

আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা,পরিবার নিরাপত্তা সংকটে!

১৬

লক্ষ্মীপুরে মারামারির ঘটনায় মামলায় বিএনপি নেতা কারাগারে

১৭

সহজ কিস্তির ফাঁদে নিঃস্ব গ্রাহক, লক্ষ্মীপুরজুড়ে মোবাইল বিক্রির নামে প্রতারণার অভিযোগ

১৮

কমলনগরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, এলাকায় চাঞ্চল্য

১৯

জেলার শ্রেষ্ঠ ওসি রায়পুর থানার শাহীন মিয়া

২০