banglarmukul
২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের দুর্নীতি বন্ধ হয়নি: এমপি খায়ের ভূঁইয়া

স্টাফ রিপোর্টার :
 পুলিশের দুর্নীতি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, বিভিন্ন সংস্থায় এখনো দুর্নীতি চলছে। পুলিশ টাকা নিচ্ছে, আবার সাধারণ মানুষও টাকা দিচ্ছে। রাতারাতি এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়ায় রায়পুর ক্লাব লিমিটেডের সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, পুলিশের দুর্নীতি বন্ধ হয়নি। বিভিন্ন সংস্থাগুলোতেও দুর্নীতি চলছে। খোঁজ নিয়ে দেখুন, পুলিশ পয়সা খাচ্ছে, পাবলিকও দিচ্ছে, পুলিশও খাচ্ছে। করার কিছুই নেই, আমি কত চিল্লাব? আমরা তো চেষ্টা করতেছি, চেষ্টার তো ত্রুটি নেই। তবে রাতারাতি পরিবর্তন করা সম্ভব না।
মাদক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মাদকটা এখনো এমন পর্যায়ে গেছে, এখন মুদি দোকানসহ সব জায়গায় পাওয়া যায়। তাই মাদকটা বন্ধ করতে হবে সবার আগে।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, দেশের এই বেহাল দশা এক দিনে হয়নি, দীর্ঘদিন ধরে এ অবস্থা তৈরি হয়েছে। হাসিনার সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশকে আবার সুন্দরভাবে গড়ে তুলতে হবে। বিএনপি সরকার সে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রায়পুর ক্লাব লিমিটেডের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল জাবেদের সভাপতিত্বে এবং ৯৫ ব্যাচের মহিউদ্দিন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি তোহিদুল ইসলাম, ব্যবসায়ী নেতা ইব্রাহীম খান ও সাইফুল ইসলাম মুরাদসহ ক্লাবের সদস্য ও বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের পরিচিতি পর্ব, আলোচনা সভা ও প্রধান অতিথিকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। রায়পুরের সামাজিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ক্লাবের সদস্যরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে পৌর সেবা সপ্তাহ ও কর মেলার উদ্বোধন

১

রায়পুরে হাজী ছফি উল্যা একাডেমিতে অভিভাবক সমাবেশ

২

রায়পুরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক সভা

৩

রামগঞ্জে ব্যবসায়ীর ডুপ্লেক্স বাড়ি আপন বড় ভাইয়ের দখলে, প্রাণনাশের হুমকির অভিযোগ

৪

রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান

৫

রায়পুরের মোরশেদ আলম দুদকের নতুন মহাপরিচালক

৬

রায়পুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ, রাজপথে প্রতিহতের ঘোষণা

৭

রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি আইইডি বোমা নিষ্ক্রিয়

৮

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

৯

রায়পুরে হারুনুর রশিদের জানাজায় জনস্রোত

১০

সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া

১১

রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১২

রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৩

রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা

১৪

ভালো থেকো

১৫

গাছ কেটে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় ৫ নারীকে মারধর

১৬

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

১৭

রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

১৮

রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ

১৯

রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ

২০