কাজী মুহাম্মদ ইউনুছ,
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় মুফাচ্ছির হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, চর লরেঞ্চ বাজার বায়তুল আমান জামে মসজিদের খতিব, বিশিষ্ট ওয়ায়েজিন আল্লামা হযরত মাওলানা জায়েদ হোছাইন আল-ফারুকী (রহ.)-এর স্মরণে এক দোয়া ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ অক্টোবর (রবিবার) বাদ আছর কমলনগরের চর লরেঞ্চ বাজারস্থ বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা গিয়াস উদ্দিন সাহেবের সভাপতিত্বে মাহফিলে প্রধান দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব, আওলাদে রাসুল আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি।
মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রাহাত উজ জামান, কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ ফরিদুল আলম, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক, ইছলাহুল উম্মা বাংলাদেশের চেয়ারম্যান হযরত মাওলানা আবু হানিফ নেছারী এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হাজিরহাট শাখার এফএভিপি ও শাখা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ মাছুম হোসেন, উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম,মাওলানা বোরহান উদ্দিন বাহার প্রমুখ।
মাহফিলে বক্তারা মরহুম আল্লামা জায়েদ হোসাইন আল-ফারুকী (রহ.)-এর দ্বীনি শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন ও বর্ণাঢ্য কর্মজীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তারা বলেন, মরহুম আল্লামা ফারুকী (রহ.) সারাজীবন ইসলামের খেদমতে ও সুশিক্ষার প্রসারে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার অবদান এ অঞ্চলের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত মুসল্লিরা।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে এলাকার বিপুল সংখ্যক ওলামায়ে কেরাম, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
মন্তব্য করুন