banglarmukul
১৭ অক্টোবর ২০২৬, ৭:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কমলনগরে জাতীয় মুফাচ্ছির অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকীর ইন্তেকাল

কাজী মুহাম্মদ ইউনুছ,
কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা প্রতিনিধি :
জাতীয় তাফসির প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত জাতীয় মুফাচ্ছির  হক্কানি আলেম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ,বিশিষ্ট ওয়ায়েজিন, বহু ইসলামি গ্রন্থের প্রণেতা,  দুর্নীতি দমন কমিশনের কমলনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এম. জায়েদ হোসাইন ফারুকী (৭১) শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। (আজ) শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় স্থানীয় চর লরেঞ্চ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন,  জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, জেলা ইমাম সমিতি, দুদক-চাঁদপুর সমন্বিত কার্যালয়,  কমলনগর প্রেসক্লাব, কমলনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, প্রতিষ্ঠান প্রধান পরিষদ, মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি পৃথক পৃথক বিবৃতি ও বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, মাওলানা জায়েদ হোসাইন ফারুকী ছিলেন সমাজের সর্বস্তরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে বৃহত্তর নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলাবাসী একজন প্রাজ্ঞ আলেম, অভিজ্ঞ দ্বীনি অভিভাবক ও নিবেদিতপ্রাণ ইসলামী ব্যক্তিত্বকে হারিয়েছে।তিনি পবিত্র কুরআন ও হাদিসের ওপর ব্যাপক অধ্যয়ন পূর্বক দীর্ঘ শিক্ষকতা জীবনে ইলমে দ্বীনের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়া একজন খ্যাতি সম্পন্ন ইসলামীক বক্তা হিসেবে বিভিন্ন ওয়াজ-মাহফিল থেকে ধর্মীয় শিক্ষা প্রসারের ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর সরল জীবনযাপন, ইখলাস ও দ্বীনি খেদমত সর্বশ্রেণির মানুষ ও সমাজের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার, ছাত্র, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান তারা। একইসাথে মহান আল্লাহ তাআলার কাছে মরহুমের সব নেক আমল ও দ্বীনি খেদমত কবুল করে তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

১

কমলনগরে জাতীয় মুফাচ্ছির অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকীর ইন্তেকাল

২

কমলনগরে লাইফ লাইন হাসপাতালে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ: স্বজনদের ক্ষোভ

৩

চাওয়া পাওয়া

৪

টেপ বলের বিপিএল এ ডাক পেয়েছে লক্ষ্মীপুর ক্লাবের সোহাগ

৫

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট, দুর্ভোগে রোগীরা

৬

রামগতিতে মা ইলিশ সংরক্ষণে  মৎস্যজীবি সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

৭

রায়পুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

৮

রামগঞ্জে পরিবেশ কর্মকর্তার সঙ্গে সভার পর অবৈধ ইটভাটা চালুর প্রস্তুতি

৯

লক্ষ্মীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১০

লক্ষ্মীপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

১১

কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

১২

কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে নির্বিচারে ‘মা ইলিশ’ নিধনের নেতৃত্বে যুবদল নেতা- ৫ দিনে কোটি টাকার ইলিশ বিক্রয়ের অভিযোগ

১৩

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন লক্ষ্মীপুরের নবনিযুক্ত সিভিল সার্জন

১৪

রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার

১৫

রায়পুরে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৬

লক্ষ্মীপুরের দালালবাজার থেকে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণের পর মুক্তিপনে উদ্ধার! থানায় মামলা

১৮

রায়পুরে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

১৯

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

২০