রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রামগঞ্জ উপজেলার ভাদুর উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের কৃতি ছাত্র এবং ঐতিহ্যবাহী ভাদুর মিয়া বাড়ির কৃতি সন্তান অধ্যাপক হাসিবুল ছিদ্দিক রাসেল নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে গেজেটভুক্ত হয়েছেন। আগামী ১ জানুয়ারি তিনি তাঁর নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
এর আগে তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
শিক্ষা ও সমাজসেবায় ভাদুর মিয়া বাড়ির ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল। এর আগে এই বাড়িরই কৃতি সন্তান টি. হোসেন (প্রকাশ তোফাজ্জল হোসেন) চৌমুহনী এস.এ. ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে নোয়াখালীর শিক্ষাঙ্গনে যুগান্তকারী অবদান রেখেছিলেন। ভাদুর মিয়া বাড়ির সেই ঐতিহ্য ও ঐতিহাসিক ধারা অধ্যাপক হাসিবুল ছিদ্দিক রাসেলের এই প্রিন্সিপাল হিসেবে পদায়নের মাধ্যমে আবারও নতুনভাবে পুনঃপ্রতিষ্ঠিত হলো।
নোয়াখালীর মতো একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ সরকারি কলেজে তাঁর এই কর্মদক্ষতা দেখানোর সুযোগ পাওয়ায় রামগঞ্জ উপজেলার বাহাদুর ইউনিয়নসহ পুরো জেলায় আনন্দের জোয়ার বইছে। এলাকার সর্বস্তরের জনগণ, শিক্ষাবিদ ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সকলেই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন
মন্তব্য করুন