রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ৩নং ভাদুর ইউনিয়নকে কেন্দ্র করে গড়ে ওঠা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপটি বর্তমানে স্থানীয়বাসীর একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে। ২০২২ সালে প্রতিষ্ঠিত এই গ্রুপটি দেখতে দেখতে প্রায় ৩,০০০ সদস্যের একটি বিশাল পরিবারে রূপ নিতে চলেছে।
সামাজিক অসংগতিগুলো তুলে ধরা এবং সমাজের নিপীড়িত ও সব শ্রেণীর মানুষের কণ্ঠস্বর জোরালো করার মূল লক্ষ্য নিয়ে গ্রুপটির কার্যক্রম শুরু হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় বিভিন্ন জনকল্যাণমূলক আলোচনা, সমস্যা সমাধান এবং একে অপরের পাশে দাঁড়ানোর মাধ্যমে এটি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে।
সম্প্রতি এই ফেসবুক গ্রুপের একটি পোস্ট অভূতপূর্ব সাড়া ফেলেছ, যা গ্রুপটির ইতিহাসে ‘সর্বকালের সর্বোচ্চ সাফল্য’ হিসেবে অভিহিত করেছে অ্যাডমিন প্যানেল। পরিসংখ্যান অনুযায়ী, ওই পোস্টে People Reached বা পৌঁছানো মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার (61K) এবং Post Engagement বা সম্পৃক্ততা হয়েছে ২.১ হাজার (2.1K)। এছাড়া পোস্টে ৩২০টি শেয়ার এবং ১.৬ হাজারের অধিক রিঅ্যাকশন ও মন্তব্য জমা পড়েছে, যা স্থানীয় অনলাইন কমিউনিটিতে একটি বড় রেকর্ড।
গ্রুপের ব্যবস্থাপনা পরিষদ জানিয়েছে, “আমরা জানি না সদস্যদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছি, তবে এর সঠিক মূল্যায়ন করতে পারবেন কেবল ভাদুর ইউনিয়নের সম্মানিত সদস্য ও বাসিন্দারাই।”
গ্রুপের এই পথচলায় যারা শুরু থেকে সঙ্গে ছিলেন এবং প্রতিনিয়ত সমর্থন যুগিয়ে যাচ্ছেন, সেই সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে অ্যাডমিন প্যানেল। এলাকার উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মটি আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
মন্তব্য করুন