banglarmukul
৩ জুন ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুরের রায়পুরে গর্ভবতী নারীকে নির্যাতনের কারণে অকাল প্রসবী যমজ শিশুর মৃত্যুর অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১১টায় পৌর শহরের শহীদ ওসমান চত্বরে এ মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সাথে যোগ দেন এলাকার সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য ওয়াহিদুজ্জামান (রাজন) অভিযোগ করে বলেন, গত ফেব্রুয়ারিতে উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলিমুদ্দিন বেপারী বাড়ির মিজান উদ্দিন বুলু, তার স্ত্রী মরিয়ম বেগম, ছেলে ফজলে রাব্বি ও কন্যা মারিয়া কতৃক নির্মম নির্যাতনের শিকার হন তার গর্ভবতী স্ত্রী সাবিকুন নাহার। ওই নির্যাতনের ফলে স্ত্রীর গর্ভে থাকা তিন মাসের যমজ সন্তান আঘাতপ্রাপ্ত হলে ছয় মাসের মাথায় সন্তান দুটি অপরিণত অবস্থায়জন্ম হয় এবং উভয়ই একই দিনে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করে। এ ঘটনার বিচার চেয়ে একটি মামলা করেন ভুক্তভোগী মা। কিন্তু কোন প্রতিকার পাচ্ছিলেন না।

মানববন্ধনে বক্তারা বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অংশগ্রহণকারীরা নবজাতক যমজ শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চন্দ্রগঞ্জে জামায়াত নেতার দোকানে হামলা ও লুটপাট, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, হামলাকারীদের ‘গুপ্ত গুপ্ত’ বলে হুঁশিয়ারি

১০

চন্দ্রগঞ্জের কোরবানির পশুর বাজার পরিদর্শনে র‌্যাব-১১

১১

রায়পুরে ধর্ষণ মামলার আসামিকে পালাতে সহযোগিতার অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

১২

রায়পুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৩

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রায়পুরে কর্মশালা

১৪

রায়পুরে ৫৫০ পিস ইয়াবাসহ আটক ৩

১৫

অবৈধ নিয়োগে শিক্ষকের ২৮ বছর চাকুরী, ব্যবস্থা নিতে অধিদপ্তরে চিঠি

১৬

ঈদুল আজহা উপলক্ষে রায়পুরে চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৭

এক হাজার টাক চাওয়া নিয়ে মারামারি থানায় মামলা

১৮

পবিত্র ঈদুল আজহা উদযাপনে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

১৯

চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন ঘিরে আদালতে মামলা

২০