banglarmukul
৬ মে ২০২৬, ১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে খুন ঢাকতে ‘বানর নাটক’, সমালোচনার ঝড়

‎নিজস্ব প্রতিবেদকঃ

লক্ষ্মীপুরের রায়পুরে অটোচালক রাজিব হত্যা মামলার প্রধান আসামি মো. সোহেল বাওয়াতী (৪০) ওরফে গিয়াসউদ্দিন গেসুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পার্শ্ববর্তী চাঁদপুর জেলা থেকে তাকে আটক করা হয়। ‎এদিকে খুনিকে বাঁচানোর জন্য একটি মহল বেশ উঠেপড়ে লেগেছে। তারা সোস্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে খুনির পোষা বানর নিয়ে আবেগপ্রবণ স্ট্যাটাস ও চটকদার সংবাদ পরিবেশন করে খুনিকে আড়াল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

‎সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন স্বীকারোক্তি দেওয়া খুনির পক্ষে আবেগ তৈরি করে সহানুভূতি আদায়ের চেষ্টা প্রকৃত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা।” তারা দ্রুত বিচার নিশ্চিত করে দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
‎স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ মে ২০২৬ তারিখে রায়পুর উপজেলায় রাজিবকে হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ভোর রাতে নিহতের বাবার মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা রায়পুর থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।
‎রায়পুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শাহীন মিয়ার তত্ত্বাবধানে পরিদর্শক (তদন্ত) মো. আবদুল মান্নানের নেতৃত্বে একটি দল চাঁদপুর সদর থানা পুলিশের সহযোগিতায় সোমবার (৪ মে) বিকেলে চাঁদপুর শহরের ওয়্যারলেস চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে গেসুকে গ্রেপ্তার করে।
‎গ্রেপ্তারকৃত গেসু রায়পুর উপজেলার চরপাঙ্গাসিয়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় সুইপার এবং নেশাগ্রস্ত বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি। পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
‎অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আসামির পোষা বানরকে কেন্দ্র করে আবেগঘন প্রচারণা চালিয়ে খুনিকে আড়াল করার চেষ্টা করছে। বিষয়টিকে তারা ‘অকৌশল’ হিসেবে উল্লেখ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান

রামগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন

রামগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

হোটেল দখলচেষ্টা লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

রামগঞ্জ থানার জন্য নতুন ডাবল কেবিন পিকআপ গাড়ি

মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মাবুদ

রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু

১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন রামগঞ্জের গণমাধ্যমকর্মী মাহফুজ পাটওয়ারী

১০

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১১

রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ মহিউদ্দিন গ্রেপ্তার

১৩

রামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পতাকা উত্তোলন, বেলুন-পায়রা উড্ডয়ন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন

১৪

লক্ষ্মীপুর-নোয়াখালী চার লেন সড়কে নির্মাণ দূর্ভোগ ধুলায় ধূসর সড়ক, বৃষ্টিতে খানাখন্দে জলাবদ্ধতা: স্বাস্থ্যঝুঁকিতে পথচারী-যাত্রী

১৫

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার

১৬

রায়পুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ

১৭

লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৮

কমলনগরে হুইপের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

১৯

মামলার ভয়ে মুখ খুলছেনা বাড়ির ৩৫ পরিবার রামগঞ্জে পুত্রবধূর ভয়ে আতঙ্কে ৭৫ বছরের বৃদ্ধা রেজিয়া

২০