banglarmukul
১ এপ্রিল ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগতির খালে পরিত্যক্ত অবস্থায় ১৩৬০ লিটার ডিজেল জব্দ

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি খাল থেকে ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আসলপাড়া মৎস্য অবতরণ কেন্দ্র এলাকার দক্ষিণ পাশের একটি খাল থেকে ৮টি ড্রামভর্তি ডিজেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো মালিককে শনাক্ত করা যায়নি।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় খাল থেকে পুরনো প্লাস্টিকের ৮টি ড্রাম উদ্ধার করা হয়। প্রতিটি ড্রামে ১৭০ লিটার করে মোট ১৩৬০ লিটার ডিজেল পাওয়া যায়। জব্দকৃত তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা। ড্রামগুলো খালের ভেতরে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কোনো অসাধু ব্যবসায়ী ভোলা জেলা থেকে অবৈধভাবে ডিজেল এনে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে খালের ভেতরে মজুত করে রেখেছিল।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করা হয়েছিল। অভিযান চালিয়ে তেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লক সড়কে সহজ হলো গ্রামীণ চলাচল, লক্ষ্মীপুরে বাড়ছে মানুষের স্বস্তি

ধর্মীয় সম্প্রীতির বন্ধনে শেষ বিদায়—সোনাপুরে প্রিয় শিক্ষক রবীন্দ্র চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

প্রশাসনের কড়াকড়ি নজরদারিতে লক্ষ্মীপুরে তেল বিতরণে শৃঙ্খলা, স্বস্তি ফিরেছে জনজীবনে

রায়পুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত

কুষ্টিয়ার ‘সানপাপড়ি’ লক্ষ্মীপুরে জনপ্রিয়, স্বাদে মুগ্ধ ক্রেতারা

ফায়দাবাদ আছগারুল উলুম আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছেলে-সহ তিনজনকে কুপিয়ে জখমের পর সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা, লক্ষ্মীপুরে চাঞ্চল্য

জমি বিরোধ থেকে নারী হেনস্তা, ভিডিও ভাইরাল: লক্ষ্মীপুরে মেয়র প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া কারাগারে

জমি বিরোধ ঘিরে উত্তেজনা, ছাত্রদল নেতাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

রায়পুর থানা পুলিশের অভিযানে লুণ্ঠিত স্বর্ণসহ আটক ২

১০

লক্ষ্মীপুরে কারারুদ্ধ পিতার সাথে ৫দিন বয়সী মৃত শিশুর নির্বাক সাক্ষাৎ

১১

মিথ্যা মামলার জালে কৃষক পরিবার: লক্ষ্মীপুরে দম্পতির বিরুদ্ধে হয়রানির বিস্ফোরক অভিযোগ

১২

লক্ষ্মীপুরে জমি বিরোধে নিষ্ঠুর হামলা: অন্তঃসত্ত্বা ভাবিকে লাথি, মৃত সন্তান প্রসব

১৩

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে ‘গায়েবি’ লুটপাটের মামলা ও হয়রানির অভিযোগ

১৪

সাংবাদিকের উপর হামলার পর চাকু নিয়ে থানায় হাজির যুবক, আটক

১৫

লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারী নূরুল আলম রূপকের ইন্তেকাল: জানাজা সম্পন্ন ও গভীর শোক প্রকাশ

১৬

প্রেমের ফাঁদে ডেকে জিম্মি করে চাঁদাবাজি: লক্ষ্মীপুরে চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৭

১৩ বছরে মানবিকতার দৃষ্টান্ত: নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সূর্যমুখীর সোনালি হাসিতে বদলে যাচ্ছে লক্ষ্মীপুর, কৃষকের ঘরে ফিরছে সমৃদ্ধি

১৯

জমি বিরোধে তাজুল হত্যা: প্রধান আসামি মাহফুজ চাটখিল থেকে গ্রেফতার

২০