banglarmukul
৯ মার্চ ২০২৬, ৫:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শহরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বাসভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
রামগঞ্জ পৌরসভার সোনাপুর ওয়াপদা সড়ক জননী স্টিল ফার্ণিচার হাউজের পাশে পাউবোর জায়গা দখল করে পাকা বাসভবনের নির্মাণ কাজ শুরু করেছে একটি মহল। কেউ যেন বুঝতে না পারে সামনে দোকানের চার্টার লাগিয়ে ভেতরে দিন রাত নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে সোনাপুর গ্রামের নূরুল হক আটিয়ার ছেলে ইমন নামের এক ব্যক্তি। সরেজমিন দেখা যায়, পাউবো কলোনির সামনে
থানার পেছন থেকে সোনাপুর উত্তর বাজার পর্যন্ত পাউবোর খাল ও বেড়িবাঁধ পাড় দখল করে শতাধিক দোকান নির্মাণ করে প্রভাবশালী ভূমিদস্যুরা। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ দখলদারদের বিরুদ্ধে এ যাবত কোন ব্যবস্হা নেয়নি। জানা গেছে, রামগঞ্জ থেকে চাঁদপুর সেচ প্রকল্পের ২২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। বাঁধ তৈরির পর থেকে স্হানীয় প্রভাবশালী মহল বিভিন্ন
সময়ে ক্ষমতার দাপট দেখিয়ে খালের পাড় দখল করে পাকা ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর নির্মাণ করে চলছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথবাহিনি অবৈধ স্হাপনা উচ্ছেদ করে সম্পূর্ণ বাঁধ দখল মুক্ত করে। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ভূমিদস্যুরা রাজনৈতিক ছত্রছায়ায় পাউবোর অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বাঁধের দুইপাশের সম্পত্তি দখল করে পাকা ভবন নির্মাণ করছে। ভূমিদস্যরা কেউ কেউ ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আবার কেউ কেউ পজিশন বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। পাউবোর সম্পত্তির উপর স্থাপনা গুলো এক শ্রেণির চাঁদবাজদের আয়ের উৎস ও মাদক ব্যবসায়ীদের নিরাপদ স্পষ্টে পরিনত হয়েছে বলে অভিযোগ উঠেছে। রামগঞ্জের সুশীল সমাজের লোকজন মনে করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় কতৃপক্ষ ও স্হানীয় প্রশাসন দখলদারদের বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্হা গ্রহণ না করলে বাকি পাউবোর সম্পত্তি দখল হয়ে যাবে। এ সংবাদ সোস্যাল মিডিয়া প্রকাশ হলে গতকাল সোমবার( ২ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের রামগঞ্জের দ্বায়িত্ব রত এসো সাকিল আহম্মেদ,লক্ষ্মীপুর রাজস্ব বিভাগের সহকারী মোঃ শাহীন, রামগঞ্জ উপজেলা ভূমি সার্ভেয়ার আব্দুর সালাম, উপজেলা ভূমি কানুনগো মোঃ মাহফুজ খান খান, পৌর ভূমি তহসিলদার মোঃ ইলিয়াস হোসেন ঘটনাস্থল সরেজমিন দেখেন, এবং আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, শ্বশুর-শ্যালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে

রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বোন-ভগ্নিপতিকে হত্যা চেষ্টা, এলোপাতাড়ি কুপিয়ে জখম

ড. রেজাউল করিমের আরোগ্য কামনায় চন্দ্রগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলনগরে শপথের ভিডিও ভাইরাল, ২৫ জনের নামসহ মামলা; গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে ৭৩ রোগী হাসপাতালে ভর্তি

রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

১১

দক্ষ কৃষকই হবে আগামীর সফল উদ্যোক্তা : কৃষিবিদ জহির আহমেদ

১২

লক্ষ্মীপুরে রাতের আঁধারে আ.লীগ নেতাকর্মীদের শপথ—ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

১৩

পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে লক্ষ্মীপুর পৌরসভার বীমা উদ্যোগ

১৪

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: যুবক নিহত

১৫

বিয়ের দাওয়াতে আসন সংকট, লক্ষ্মীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

১৬

কমলনগরে চোর চক্রের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ২ চোরসহ গ্রেপ্তার ৩

১৭

রায়পুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

১৮

রায়পুরে জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি

১৯

তৃণমূলের আস্থায় এগিয়ে আলমগীর হোসেন: লক্ষ্মীপুর পৌর ১২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থিতায় জোরালো অবস্থান

২০