banglarmukul
৫ মার্চ ২০২৬, ৭:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ডিসির সরকারি নম্বর ক্লোন, টাকা দাবির অভিযোগে প্রশাসনের সতর্কবার্তা

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তি ও কর্মকর্তার কাছে টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণকে সতর্ক থাকার এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলা প্রশাসকের ব্যবহৃত সরকারি নম্বর (+৮৮০ ১৭৮৮-৫৭৭৭০১) ক্লোন করে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধির কাছে ফোন করা হচ্ছে। প্রতারকেরা নিজেদের জেলা প্রশাসক পরিচয় দিয়ে জরুরি প্রয়োজনে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে নির্দিষ্ট অংকের টাকা পাঠানোর অনুরোধ করছে।
বিষয়টি প্রশাসনের নজরে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্কবার্তা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসকের সরকারি নম্বর ক্লোন করা হয়েছে। ওই নম্বর থেকে কারো কাছে টাকা চাওয়া হলে বা সন্দেহজনক কোনো অনুরোধ করা হলে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রতারণার শিকার এড়াতে সন্দেহজনক কল পেলে সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি এ ধরনের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ

রায়পুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

রায়পুরে যুবদল নেতা হত্যার আসামি আরমান গ্রেফতার

ঈদের বাজারে মর্মান্তিক দুর্ঘটনা: রামগঞ্জে দেয়াল ধ্বসে কলেজ ছাত্র নিহত, আহত ৫

লক্ষ্মীপুরের দালালবাজারে ভ্রাম্যমাণ আদালতে বারো প্রতিষ্ঠানকে ৬৪,০০০ টাকা জরিমানা

রামগঞ্জে গরুর গোস্ত কেজি ১০০০ টাকা বিক্রি, যত্রতত্র গবাদি পশু জবাই, প্রশাসন নিরব

চন্দ্রগঞ্জে শ্রমিকদল নেতা রাজনকে কারণ দর্শানোর নোটিশ, বহিষ্কারের দাবিতে অনড় নেতারা

চন্দ্রগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

চন্দ্রগঞ্জে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

রমজানকে ঘিরে লক্ষ্মীপুরের বাজারে ক্রেতাদের ভিড়, জমে উঠেছে বেচাকেনা

১০

রায়পুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

১২

লক্ষ্মীপুরে ডিসির সরকারি নম্বর ক্লোন, টাকা দাবির অভিযোগে প্রশাসনের সতর্কবার্তা

১৩

রায়পুরে রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

১৪

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

মাদ্রাসায় শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ: গ্রেপ্তার না হওয়ায় আদালতের দ্বারস্থ মা

১৬

চন্দ্রগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে তিন রেস্টুরেন্টকে ২’২০’০০০ টাকা জরিমানা

১৭

রায়পুরে সরিষা ক্ষেতে নিয়ে কিশোরের মোবাইল ফোন-টাকা ছিনতাই, গ্রেফতার-৪

১৮

জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার রাজনৈতিক ভাবনা: নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে আলোচনা

১৯

সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দৃঢ় অবস্থান—সমর্থকদের দাবি

২০