banglarmukul
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা তারেক আজিজের মুক্তির দাবিতে মানববন্ধন

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরের দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ১ম যুগ্ম-আহ্বায়ক মোঃ তারেক আজিজের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে দত্তপাড়া ডিগ্রি কলেজ গেটের সামনে এই কর্মসূচি পালন করেন স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীরা।

আয়োজকদের দাবি, তারেক আজিজ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলায় দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন। ব্যানারে তারা অবিলম্বে এই ছাত্রদল নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক আইনাল ইসলাম শামীম, সদস্য সচিব সজিব হাসান, এবং যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত রয়েল। এ সময় আরও সংহতি প্রকাশ করেন ছাত্রদল নেতা আরাফাত সিকদার, রবিন, বাবু এবং ইউনিয়ন ছাত্রদল নেতা সোহানসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণেই তারেক আজিজকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে তাঁর বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করে তাঁকে মুক্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে অটো চুরির অভিযোগে যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

১

রামগঞ্জে নতুন ‘রবি সেবা’ সেন্টারের শুভ উদ্বোধন

২

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : কমলনগরে হুইপ নিজান 

৩

রামগতিতে  মা ও শিশু কেয়ার হাসপাতাল  শুভ উদ্ভোদন

৪

রামগতি ও কমলনগরের অবৈধ ইটভাটা বন্দের নির্দেশ হাই কোর্টের

৫

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: এমপি আবুল খায়ের ভূঁইয়া

৬

লক্ষ্মীপুরে ওয়াকফ সম্পত্তি রক্ষায় মামলা দেয়ায় মোতোয়াল্লীর বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সংবাদ সম্মেলন

৭

রায়পুরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালি

৮

রায়পুরে ২৫০ যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

৯

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার, অস্ত্র, হত্যা ও ডাকাতিসহ ১১ মামলার তথ্য পেয়েছে পুলিশ

১০

রায়পুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১১

মানুষ হও

১২

দূরন্ত শৈশব

১৩

রূপসী বাংলা

১৪

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে প্রখ্যাত লেখক মোতাহের হোসেন চৌধুরী স্মরণে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৫

নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে ‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

১৬

কমলনগরের মেঘনায় জেগে উঠা নতুন চরে বেঁচে থাকার নতুন স্বপ্ন ও সংশয়ে দিশেহারা হাজারো কৃষক

১৭

২০ বারের বেশি গ্রেফতারের পরও বহাল তবিয়তে কারবার

১৮

রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে নবীন বরণ, সরকারি করণের দাবি

১৯

লক্ষ্মীপুরে ৬ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৮২

২০