banglarmukul
২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দল-মতের ঊর্ধ্বে থেকে জনগণের কাজকে অগ্রাধিকার দিতে হবে: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

মাহমুদুর রহমান মনজু :

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “আমি দল-মত নির্বিশেষে সবার মন্ত্রী। জনগুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত সম্পন্ন করতে হবে।”
শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকায় রাজমুকুট কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, “দলীয় ক্ষমতা দেখিয়ে কেউ যেন কোনো ধরনের অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।” অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
দিনব্যাপী সফরে মন্ত্রী তার নির্বাচনি এলাকার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি ব্যবসায়ী, শিক্ষক প্রতিনিধি, আলেম-ওলামা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে তিনি লক্ষ্মীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। বৈঠকে মন্ত্রী ঘোষণা দেন, আগামী ১৮০ দিনের মধ্যে সারাদেশে বড় পরিসরে খাল খনন কর্মসূচি শুরু করা হবে।
তিনি আরও জানান, লক্ষ্মীপুরের জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদী ড্রেজিং এবং রহমতখালী খাল পুনঃখননের পরিকল্পনাও সরকারের বিবেচনায় রয়েছে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পানিসম্পদ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তার নিজ এলাকায় প্রথম আনুষ্ঠানিক সফর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের দুর্নীতি বন্ধ হয়নি: এমপি খায়ের ভূঁইয়া

১

রায়পুরে ঘরে-ঘরে লক্ষ্মীপূজা উদযাপিত

২

কমলনগরে ডিবির অভিযানে ১১০ পিস ইয়াবাসহ একজন আটক, অটোরিকশা জব্দ

৩

বাবার সাথে

৪

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

৫

সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ

৬

কমলনগরে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের প্রতিবাদে জেলের ভিডিও ভাইরাল

৭

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ ঝুমুর মোড় থেকে তুলে নেওয়ার পর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ডিবি

৮

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার : জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ 

৯

জাতীয় মুফাচ্ছির অধ্যক্ষ জায়েদ হোসাইন আল-ফারুকী (রহ.)-এর স্মরণে কমলনগরে ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

১০

লাইফ লাইন হাসপাতালের বিরুদ্ধে  অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন: কমলনগরে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু, প্রসূতির অবস্থা আশঙ্কাজনক

১১

রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া

১২

রায়পুরে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার উদ্ধার ৩৩ পিস ইয়াবা, ১০ হাজার টাকা ও কারেন্ট শর্ট মেশিন

১৩

রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে ফুলের মিষ্টি ঘ্রাণে মাতোয়ারা মৌমাছি, বাড়ির আঙিনা থেকে বাগানে ফলন ও বাড়তি আয়ের স্বপ্ন

১৪

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: কমলনগরে  পুজা মন্ডপ পরিদর্শনকালে হুইপ নিজান

১৫

রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে অনার্সে সাফল্য, ফার্স্ট ক্লাস পেলেন ২৮ শিক্ষার্থী

১৬

কমলনগরে বসতবাড়ির গাছ কেটে জমি দখলের চেষ্টা: থানায় অভিযোগ

১৭

কমলনগরে ৭০ অবৈধ ইটভাটা বন্ধে দুই এমপির আধা সরকারিপত্র: দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

১৮

রামগঞ্জের ভাদুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোয়াজ্জেম হোসেন পারভেজ

১৯

রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

২০