banglarmukul
৯ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জমি বিরোধের জেরে শিশু হত্যার অভিযোগে গ্রেপ্তার তিনজন নির্দোষ দাবি, মুক্তি ও সুষ্ঠু তদন্তের আহ্বান
মাহমুদুর রহমান মনজু :
লক্ষ্মীপুরের রায়পুরে দেড় বছর বয়সী শিশু কানিজ ফাতেমা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন প্রতিবেশীকে নির্দোষ দাবি করেছে তাদের পরিবার। জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে তাদের ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
সোমবার দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি পত্রিকা হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত তোফায়েল আহমেদ (৬০), তার স্ত্রী ফিরোজা বেগম ও পুত্রবধূ নিশু আক্তারের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তোফায়েল আহমেদের মেয়ে লাকি বেগম।
লিখিত বক্তব্যে লাকি বেগম জানান, গত ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরিন দম্পতির কন্যা কানিজ ফাতেমা নিখোঁজ হয়। নিখোঁজের দিনই পুলিশ সন্দেহভাজন হিসেবে তোফায়েল আহমেদকে আটক করে এবং পরে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন শুক্রবার একই মামলায় তার স্ত্রী ফিরোজা বেগম ও পুত্রবধূ নিশু আক্তারকেও গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে তোফায়েলের পুত্রবধূ অভিযোগ করে বলেন, নিখোঁজের পর পুলিশসহ একাধিকবার তোফায়েল আহমেদের বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংক তল্লাশি চালানো হলেও তখন সেখানে কিছু পাওয়া যায়নি। কিন্তু শনিবার সন্ধ্যায় শিশুটির দাদি কোহিনুর বেগম একজন মেথর ডেকে এনে ওই একই সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করেন। তার দাবি, জমি নিয়ে দীর্ঘ ১০ থেকে ১২ বছরের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই ঘটনা সাজানো হয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার রাত ৯টার দিকে তোফায়েল আহমেদের বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংক থেকে শিশু কানিজ ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং গ্রেপ্তারকৃত তিনজনই কারাগারে রয়েছেন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে সরকারি দিঘির সম্পত্তি জবরদখল করে স্থায়ী ইমারত নির্মাণের অভিযোগ

রামগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট ‎কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎ তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

কমলনগরে ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে প্রবাসী বিএনপি নেতার জমি দখল চেষ্টার অভিযোগ! জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, প্রবাসীর স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি

দালাল বাজার ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলন ও কমিটি ঘোষনা

বিএনপির মিথ্যা অপপ্রচারের  প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে মাদককারবারীর মামলা প্রতিবাদে মানববন্ধন 

প্রধান প্রকৌশলীকে ‘ম্যানেজ’! ২০ দিনে ৩ বদলি ঘুরে ফের সদরে সেই বিতর্কিত প্রকৌশলী

মানবিক ও জনবান্ধব রাজনীতির প্রত্যয়ে আবু নাসের শেখ

ভাদুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাগর খান হেলাল বিএনপির সমর্থন প্রত্যাশী সাগর খান হেলাল; উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি

১০

লক্ষ্মীপুরের সমসেরাবাদে গভীর রাতে বাউন্ডারি দেওয়াল ভাংচুরের অভিযোগ

১১

রামগঞ্জে অক্সিজেন ও ক্যামিকেল মেশানো মাছে বাজার সয়লাব

১২

রামগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে গবাদিপশু জবাই

১৩

রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার

১৫

কমলনগরে অনুমোদন ৩ পণ্যের; তৈরি ৩০ পণ্য ! টিনশেডের নোংরা ঘরে তৈরী হচ্ছে নিম্নমানের ভেজাল খাদ্য সামগ্রী, বেকারিতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

১৬

কমলনগরের মেঘনা নদীতে চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা !

১৭

ঐতিহ্যবাহী ভাদুর মিঞা বাড়ির আনন্দ আড্ডা ও পারিবারিক মিলনমেলা ২০২৬ সম্পন্ন ​শিক্ষা, ঐতিহ্য ও গৌরবের মেলবন্ধনে ঢাকায় জমজমাট আয়োজন

১৮

কমলনগরে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর মোবাইল ফোন বিনষ্ট করে প্রশংসায় ভাসছেন শিক্ষক

১৯

সরকারি দপ্তরগুলোর সাথে সমন্বয় জোরদার করে অপরাধ দমনের আহবান- ডিআইজি মাবুদ

২০