banglarmukul
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর–নোয়াখালী সীমান্তে যৌথ বাহিনীর ঝটিকা অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর সীমান্তবর্তী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সেনাবাহিনীর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান (২৩) এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব (২৪)। সেনাবাহিনী জানায়, আটক ইমরান হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৪টি খালি কার্তুজ, ৪টি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ক্যাপ্টেন আরমান হাবিব অপু ও লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল চন্দ্রগঞ্জ ও আলেয়াপুর সীমান্ত এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করে।
প্রেস ব্রিফিংয়ে ক্যাপ্টেন আরমান হাবিব অপু জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত অস্ত্র ও আলামতসহ আটককৃতদের লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১০

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

চন্দ্রগঞ্জে জামায়াত নেতার দোকানে হামলা ও লুটপাট, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

১২

চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, হামলাকারীদের ‘গুপ্ত গুপ্ত’ বলে হুঁশিয়ারি

১৩

চন্দ্রগঞ্জের কোরবানির পশুর বাজার পরিদর্শনে র‌্যাব-১১

১৪

রায়পুরে ধর্ষণ মামলার আসামিকে পালাতে সহযোগিতার অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

১৫

রায়পুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রায়পুরে কর্মশালা

১৭

রায়পুরে ৫৫০ পিস ইয়াবাসহ আটক ৩

১৮

অবৈধ নিয়োগে শিক্ষকের ২৮ বছর চাকুরী, ব্যবস্থা নিতে অধিদপ্তরে চিঠি

১৯

ঈদুল আজহা উপলক্ষে রায়পুরে চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০