banglarmukul
৩০ জানুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজ ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: ক্ষমতায় এলে এক রাতেই বদলাবে দেশের চিত্র—ডা. শফিকুর রহমান

মাহমুদুর রহমান মনজু :
লক্ষ্মীপুরে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজ ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে তাঁর দল সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে জয়ী হলে মাত্র এক রাতের ব্যবধানেই দেশের চিত্র পাল্টে দেওয়া হবে বলে তিনি দৃঢ় অঙ্গীকার করেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় লক্ষ্মীপুর সরকারি সামাদ স্কুল মাঠে ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “১২ ফেব্রুয়ারি জনগণের আমানত ও ভোটে আমরা নির্বাচিত হলে ১৩ তারিখ থেকেই বাংলাদেশ বদলাতে শুরু করবে। দেশের অন্তত ৯০ শতাংশ চাঁদাবাজের হাত চিরতরে অবশ করে দেওয়া হবে।”
জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে তিনি বলেন, “জুলাই বিপ্লব হয়েছে বলেই আজ আমরা কথা বলতে পারছি, ভোট দিতে পারছি। রাজার ছেলে রাজা হবে—এই ব্যবস্থা আর চলতে দেওয়া হবে না। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে একজন রিকশাচালকও তাঁর যোগ্যতা দিয়ে এমপি বা মন্ত্রী হতে পারবেন।”
জনসভা শেষে জামায়াত আমির লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের প্রার্থী এনসিপি নেতা মো. মাহবুব আলমের হাতে শাপলা কলি, লক্ষ্মীপুর-২ (সদর একাংশ ও রায়পুর) আসনের প্রার্থী মাওলানা একিউএম মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার হাতে, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী ডা. রেজাউল করিমের হাতে এবং লক্ষ্মীপুর-৪ (কমলনগর ও রামগতি) আসনের প্রার্থী জেলা জামায়াত সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ’র হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হয়।
জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, চাকসু ভিপি ইব্রাহিম রনি ও জাকসু জিএস মাজহারুল ইসলাম।
জনসভা শেষে ডা. শফিকুর রহমান ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১০

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

১২

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

১৩

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৫

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

১৬

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৪

১৭

চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল

১৮

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

১৯

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

২০