banglarmukul
১০ অক্টোবর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণের পর মুক্তিপনে উদ্ধার! থানায় মামলা

কাজী মুহাম্মদ ইউনুছ,
‎কমলনগর (লক্ষ্মীপুর) থেকে :
‎লক্ষ্মীপুরের কমলনগরে আজাদ উদ্দিন (৩৮)নামে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে কমলনগর থানায় অপহরণের শিকার আজাদ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় হাজিরহাট ইউনিয়নের আহসান উল্লাহর ছেলে  ইয়াবা কারবারী হিসেবে পরিচিত  মনির হোসেন রাসেল (৩০), জামাল উদ্দিনের ছেলে আতিকুর রহমান বাপ্পি (২৫), ও সিএনজি চালক ওমর ফারুক (৩২)কে আসামী করা হয়। এ ঘটনায় একটি সিএনজিচালিত অটোরিকশাও আটক করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার সকালে উপজেলার হাজিরহাট বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আজাদকে অপহরণ করা হয়। পরে ওই দিন রাতে আড়াই লাখ টাকা মুক্তিপনে তাকে উদ্ধার করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তবে মুক্তিপনের বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি আজাদের পরিবার।
জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় ইয়াবা কারবারী মনির হোসেনের নেতৃত্বে ৪-৫ জন যুবক সিএনজি চালিত অটোরিকশা করে তার দোকানের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায়। পরে আড়াই লাখ টাকা মুক্তিপনে ওই দিন রাতে আজাদকে উপজেলার ফজুমিয়ারহাট বাজারের পাশে বেঁড়ীবাধের ওপর অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা। আজাদ উপজেলার চরফলকন ইউনিয়নের আবদুল হকের ছেলে।
‎অপহৃত আজাদ উদ্দিন বলেন, আমি প্রতিদিনের ন্যায় সকালে এসে দোকান খোলার জন্য হাজিরহাট বাজারে আমার দোকানের সামনে এসে দাঁড়াই। হঠাৎ মনির ও বাপ্পী আমাকে ধাক্কা দিয়ে  একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেয়। ওই সময় সিএনজিতে আগ থেকে বসে থাকা ৩-৪জন লোক আমাকে নিয়ে  দ্রুত চলে যায়। বিষয়টি দেখে বাজারের অন্য ব্যবসায়ীরা এগিয়ে আসলে তখন আমি বিষপান করেছি; আমাকে হাসপাতালে নেওয়া হচ্ছে এ কথা বলে অপহরণকারীরা  দ্রুত সিএনজি নিয়ে পালিয়ে যায় । পরবর্তীতে  আমাকে চোখ বেঁধে বিভিন্ন জায়গা ঘুরিয়ে নোয়াখালীর করমুল্লাহ এলাকায় এক বাড়িতে নিয়ে মারধোর করে এবং কয়েকটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে গভীর রাতে তারা আমাকে ফজুমিয়ারহাটের পাশে বেঁড়ীর উপর রেখে পালিয়ে যায় তারা।
‎মামলার তদন্তকারী কর্মকর্তা কমলনগর থানার সাব ইন্সপেক্টর (এসআই)  ফারুক হোসেন বলেন, অপহরণের ঘটনায় মামলা হয়েছে। আমরা  একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করেছি। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
‎
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১

লক্ষ্মীপুরের দালালবাজার থেকে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২

কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণের পর মুক্তিপনে উদ্ধার! থানায় মামলা

৩

রায়পুরে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

৪

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

৫

বাস্তব কথা

৬

কমলনগরে উপজেলা যুবদল নেতা ও গ্রাম্য আদালতের প্যানেল চেয়ারম্যান রকি বহিষ্কার

৭

রামগতির আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুলের নানা অনিয়ম

৮

রায়পুরে অটো চুরির অভিযোগে যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

৯

রামগঞ্জে নতুন ‘রবি সেবা’ সেন্টারের শুভ উদ্বোধন

১০

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : কমলনগরে হুইপ নিজান 

১১

রামগতিতে  মা ও শিশু কেয়ার হাসপাতাল  শুভ উদ্ভোদন

১২

রামগতি ও কমলনগরের অবৈধ ইটভাটা বন্দের নির্দেশ হাই কোর্টের

১৩

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: এমপি আবুল খায়ের ভূঁইয়া

১৪

লক্ষ্মীপুরে ওয়াকফ সম্পত্তি রক্ষায় মামলা দেয়ায় মোতোয়াল্লীর বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

রায়পুরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালি

১৬

রায়পুরে ২৫০ যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

১৭

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার, অস্ত্র, হত্যা ও ডাকাতিসহ ১১ মামলার তথ্য পেয়েছে পুলিশ

১৮

রায়পুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৯

মানুষ হও

২০