
ফিরোজ আলম পরশ,
রামগতি (লক্ষীপুর) থেকে:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার কলেজ রোড়ের পার্শে শুভ উদ্বোধন করা হলো মা ও শিশু কেয়ার প্রাইভেট হাসপাতাল।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মা ও শিশু কেয়ার হাসপাতালের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সায়েদ।
এ সময় ,অন্যান্যের মধ্যে পরিচালক আকবর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাধিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তারবক্তব্যে বলেন, রামগতি – কমলনগরের মানুষের চিকিৎসা সেবা প্রদানে সরকারি সুযোগ সুবিধা বেশ অপ্রতুল। এছাড়াও এ অঞ্চলের সাধারন মানুষকে চিকিৎসাসেবা নিতে যেতে হয় নোয়াখালী এবং জেলা শহর সুদুর লক্ষ্মীপুরে।
এতে একদিকে যেমন অর্থ ব্যয় হয় অন্যদিকে সঠিক সময়ে চিকিৎসার অভাবে রোগিদের দুর্ভোগ পোহাতে হয়। এখন থেকে মা ও শিশু কেয়ার হাসপাতালে খুব সহজে, স্বল্পমূল্যে নির্ভরযোগ্য চিকিৎসাসেবা পাওয়া যাবে।