স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে প্রখ্যাত লেখক মোতাহের হোসেন চৌধুরী স্মরণে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ মিলনায়তনে সাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। অনুষ্ঠান উদ্বোধন করেন পুলিশ লাইন্স কলেজ অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম তপন এবং প্রধান অতিথি ছিলেন পৌর আইডিয়াল কলেজ অধ্যক্ষ মো. আবদুর রহমান। আলোচনায় অংশ নেন কলেজ সহকারী অধ্যাপক মাহবুবুর রশীদ চৌধুরী ও সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক কবি ছালেহা খানম।
অনুষ্ঠানের প্রথম পর্বে কলেজের শিক্ষার্থীরা স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তি এবং লেখক মোতাহের হোসেন চৌধুরীর
সম্পর্কে রচনা প্রতিযোগিতায় অংশ নেন। সাহিত্য সংসদের বিশেষ সম্পাদক আবৃত্তিকার ফুয়াদ হাসান সঞ্চালনা করেন।
দ্বিতীয় পর্বে ছিল লেখক মোতাহের হোসেন চৌধুরীর জীবনী ও সাহিত্য কর্ম শীর্ষক আলোচনা, আবৃত্তি ও পুরস্কার বিতরণ।
সঞ্চালনায় ছিলেন সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক আবৃত্তিকার আসাদুল ইসলাম শ্রাবণ ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন। এসময় কবিকন্ঠে কবিতা পাঠ করেন সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক হাসিনা আক্তার ও রিয়াজুল ইসলাম জাকির, প্রচার সম্পাদক হোসেন আহমদ জান ও নির্বাহী সদস্য ফাহাদ হোসেন নাইম। গজল পরিবেশন করেন
কলেজের ছাত্রী সানজিদা আক্তার। এসময় বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী সহ কলেজ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে
পুরস্কার বিতরণ করেন।
বিজয়ীরা হচ্ছেন রচনা প্রতিযোগিতায় আশ্রাফুল ইসলাম আশিক, ছাইমা সুলতানা ও সানজিদা আক্তার। আবৃত্তি প্রতিযোগিতায় সিদরাতুল মুনতাহা, সানজিদা আক্তার ও রাবেয়া শিরিন।স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতায় রাবেয়া শিরিন ও সানজিদা আক্তার।
উল্লেখ্য, লেখক মোতাহের হোসেন চৌধুরীর ৭০ তম মৃত্যুবার্ষিকী ছিল গত ১৮ সেপ্টেম্বর। ঢাকা শিখা গোষ্ঠীর সদস্য এ লেখকের জন্ম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামে।
মন্তব্য করুন