প্রদীপ কুমার রায় :
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, প্রবীণ ও প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ এবং প্যাকেজিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পরিচালক সাইফুল ইসলাম রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান এডভোকেট গাজী আমিন উল্যা, মো: রাকিবুল ইসলাম রাকিব পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়নের পাশাপাশি বার্ধক্যে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
মন্তব্য করুন