banglarmukul
৩ মে ২০২৬, ৮:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলে নতুন নেতৃত্বের সূচনা, আহ্বায়ক সৌরভ ও সদস্যসচিব অভি সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল খালিদ

মাহমুদুর রহমান মনজু :

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লক্ষ্মীপুর জেলা ছাত্রদ লের ১৮ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক এবং হাসিবুর রহমান অভিকে সদস্যসচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল খালেদ।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। দীর্ঘ প্রায় ৮ বছর (৭ বছর ১০ মাস ২৬ দিন) পর নতুন এই কমিটি পেল জেলা ছাত্রদল। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ৫ জুন হাসান মাহমুদ ইব্রাহিমকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল।
নবগঠিত কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়করা হলেন— এম এ মজিদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, ইসমাইল হোসেন, জামাল হোসেন, আকবর হোসেন মুন্না, মুসা আব্দুল্লাহ রাসেল, নাসিরুজ্জামান রাহাত, শাহবাজ মাহমুদ চৌধুরী, সাজ্জাদ হোসেন সাজু, ইরাজ মাহমুদ বাবু, শাহজাদা প্রিন্স, মাহফুজুর রহমান হৃদয়, নজরুল ইসলাম নিশাত, জহির রায়হান বাবু ও শাহিন আলম মুন্না।
নতুন এই নেতৃত্ব ঘোষণার পর জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্যসচিব হাসিবুর রহমান অভি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল খালেদকে অভিনন্দন জানিয়েছেন সাবেক কমিটির সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ বছর বয়সেও জাদুকরী হ্যাটট্রিক! 🇦🇷 Lionel Messi destroys Algeria in World Cup 2026!

রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

রায়পুরে বেকার যুবকদের জন্য বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান?

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

১০

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১১

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

১২

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৩

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

১৪

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

১৫

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১৬

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

চন্দ্রগঞ্জে জামায়াত নেতার দোকানে হামলা ও লুটপাট, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

১৮

চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, হামলাকারীদের ‘গুপ্ত গুপ্ত’ বলে হুঁশিয়ারি

১৯

চন্দ্রগঞ্জের কোরবানির পশুর বাজার পরিদর্শনে র‌্যাব-১১

২০