banglarmukul
২৪ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে ৩ কোটি টাকার সড়ক সংস্কারে নিম্নমানের কাজ: দুই মাসেই উঠে যাচ্ছে পাথর

পাটোয়ারী হোসেন শরীফ,রামগঞ্জ :

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার জোড় কবরস্থান থেকে সোনাপুরের মৌলভীবাজার পর্যন্ত প্রধান সড়কটি সংস্কারের দুই মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে পাথর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় সড়কটির এমন বেহাল দশা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’ (এলজিসিআরআরপি)-এর অর্থায়নে রামগঞ্জ জোড় কবরস্থান থেকে সোনাপুরের মৌলভীবাজার পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের আরসিসি ঢালাই কাজের দরপত্র আহ্বান করা হয়। ৩ কোটি ১৭ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ের এই কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স খোরশেদ আলম’। তবে সাব-ঠিকাদার হিসেবে কাজটি বাস্তবায়ন করেন আজিজুর রহমান বাচ্ছু মোল্লা। গত বছরের সেপ্টেম্বর মাসে সড়কটির সংস্কারকাজ শেষ হয়।
স্থানীয়দের অভিযোগ, সাব-ঠিকাদার আজিজুর রহমান বাচ্ছু মোল্লা কয়েকজন রাজনৈতিক নেতার প্রভাব খাটিয়ে এবং পৌরসভার প্রকৌশলীদের যোগসাজশে নিম্নমানের ও পরিমাণে কম সামগ্রী দিয়ে তড়িঘড়ি করে কাজটি শেষ করেন। নির্মাণকাজ চলাকালে অনিয়মের বিষয়ে বিভিন্ন অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হলেও ঠিকাদার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।
২৪ (নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, সড়কটির অন্তত ৯ থেকে ১৩টি স্থানে সিমেন্ট ও বালুর আস্তরণ সরে গিয়ে পাথর বের হয়ে পড়েছে। কোথাও কোথাও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া অনেক স্থানে সড়কের দুই পাশের গাইড ওয়ালের ইট ভেঙে গেছে।
এলাকাবাসী জানান, রামগঞ্জবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। কিন্তু সংস্কারকাজের সময় পৌরসভার প্রকৌশলীদের তদারকিতে গাফিলতি থাকায় ঠিকাদার বৃষ্টির মধ্যেই নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই কাজ করেন। ফলে কাজ শেষ হওয়ার দুই মাসের মধ্যেই পাথর উঠে গিয়ে গর্ত তৈরি হচ্ছে। দ্রুত সড়কটি পুনঃসংস্কার না করলে কয়েক মাসের মধ্যেই এটি চলাচলের অযোগ্য হয়ে পড়বে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছাবে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
অভিযোগের বিষয়ে সাব-ঠিকাদার আজিজুর রহমান বাচ্ছু মোল্লা বলেন, ‘ঢালাই চলাকালীন বৃষ্টির পানি এবং মানুষের হাঁটাচলার কারণে আয়েশা রেস্টুরেন্ট হোটেলের সামনে বধূয়া বস্ত্রালয়ের আশপাশের কয়েকটি স্থানে পাথর দেখা যাচ্ছে।
যে গর্তগুলো দেখা যাচ্ছে, সেগুলো মূলত মানুষের পায়ের দাগ। এ ছাড়া গাইড ওয়ালের ইট ভেঙে থাকলে চূড়ান্ত বিল (ফাইনাল বিল) হওয়ার আগেই তা ঠিক করে দেওয়া হবে। আমাদের কাজের আর কোথাও কোনো ত্রুটি নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে ৩ কোটি টাকার সড়ক সংস্কারে নিম্নমানের কাজ: দুই মাসেই উঠে যাচ্ছে পাথর

১

রায়পুরসহ চার উপজেলার সীমানা নির্ধারণে ভূমি মন্ত্রণালয়ে বৈঠক, মেঘনা নদী ও চরাঞ্চল ঘিরে দীর্ঘদিনের জটিলতা দ্রুত নিরসনে তাগিদ এমপি আবুল খায়ের ভূঁইয়ার তাগিদ

২

ছদ্মপরিচয়ে দুই মাস রায়পুরে আত্মগোপনে ‘বোমারু মামুন’

৩

রায়পুরে আঁকাবাঁকা ও সরু সড়ক যেন মৃত্যুফাঁদ, সড়ক নিরাপত্তায় আধুনিক পরিকল্পনার দাবি

৪

ভালো লাগে

৫

লক্ষ্মীপুর জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় রামগঞ্জের যুবকের মৃত্যু, স্বজনদের রহস্যের অভিযোগ

৬

রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৭

রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৮

রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯

রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন, যানজট নিয়ন্ত্রণে জোরদার হবে কার্যক্রম

১০

রায়পুরের সাবেক সাংসদ হারুনুর রশিদের স্মরণে মজিবুল হক একাডেমিতে দোয়া ও মিলাদ

১১

রায়পুরে স্কুলের সাইকেল পার্কি স্থানে বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ, আটক ২

১২

চন্দ্রগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল নেতার হামলা, ক্ষোভ, নিন্দা

১৩

স্বাগত-বিদায় তোরণের নিচেই ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

১৪

ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি

১৫

রায়পুরে অবৈধ ড্রেজার পাইপের বিরুদ্ধে অভিযান, ভাঙা হলো কয়েকটি পাইপ

১৬

রায়পুরে দামোদর ব্রত উপলক্ষে ভক্তদের মিলনমেলা

১৭

ছোট্ট খোকা

১৮

আমার মা

১৯

কমলনগর থানার ওসির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ ঘুষ ও হয়রানির নানা অভিযোগ

২০