প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নম্বর উত্তর চর আবাবিল ইউনিয়নের হাজী ছফি উল্যা একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, যুবদল নেতা সুজন পাটোয়ারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষার পরিবেশ ও পড়াশোনার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। শেষে শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য করুন