banglarmukul
৪ অক্টোবর ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগতি ও কমলনগরের অবৈধ ইটভাটা বন্দের নির্দেশ হাই কোর্টের

ফিরোজ আলম পরশ,
রামগতি (লক্ষীপুর) থেকে :
 লক্ষীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় পরিচালিত সব অননুমোদিত ও অবৈধ ইটভাটা উচ্ছেদ এবং নতুন করে ইটভাটা স্থাপনের অনুমতি না দেওয়ার বিষয়ে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
১ অক্টোবর (বৃহস্পতিবার) প্রাপ্ত তথ্যে জানা যায়, রামগতির চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা মো. আশরাফুল আলম হান্নানের দায়ের করা এক রিট আবেদনের (নং ১৬৪৫/২০২৬) শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ এ নির্দেশ দেন।
বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ রুল জারি করেন। রিটে সংবিধানের মূলনীতি ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন-২০১৯) আইনের ধারা লঙ্ঘনের কথা তুলে ধরা হয়।
মামলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবসহ ১৫ জন সরকারি কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জ্যোতির্ময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে নতুন ‘রবি সেবা’ সেন্টারের শুভ উদ্বোধন

১

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : কমলনগরে হুইপ নিজান 

২

রামগতিতে  মা ও শিশু কেয়ার হাসপাতাল  শুভ উদ্ভোদন

৩

রামগতি ও কমলনগরের অবৈধ ইটভাটা বন্দের নির্দেশ হাই কোর্টের

৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: এমপি আবুল খায়ের ভূঁইয়া

৫

লক্ষ্মীপুরে ওয়াকফ সম্পত্তি রক্ষায় মামলা দেয়ায় মোতোয়াল্লীর বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সংবাদ সম্মেলন

৬

রায়পুরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালি

৭

রায়পুরে ২৫০ যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

৮

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার, অস্ত্র, হত্যা ও ডাকাতিসহ ১১ মামলার তথ্য পেয়েছে পুলিশ

৯

রায়পুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১০

মানুষ হও

১১

দূরন্ত শৈশব

১২

রূপসী বাংলা

১৩

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে প্রখ্যাত লেখক মোতাহের হোসেন চৌধুরী স্মরণে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৪

নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে ‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

১৫

কমলনগরের মেঘনায় জেগে উঠা নতুন চরে বেঁচে থাকার নতুন স্বপ্ন ও সংশয়ে দিশেহারা হাজারো কৃষক

১৬

২০ বারের বেশি গ্রেফতারের পরও বহাল তবিয়তে কারবার

১৭

রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে নবীন বরণ, সরকারি করণের দাবি

১৮

লক্ষ্মীপুরে ৬ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৮২

১৯

রামগঞ্জে দেড় যুগেরও বেশি সময় উন্নয়নের ছোঁয়া লাগেনি যে সড়কে

২০