banglarmukul
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে দেড় যুগেরও বেশি সময় উন্নয়নের ছোঁয়া লাগেনি যে সড়কে

মাসুদ রানা মনি, রামগঞ্জ ( লক্ষ্মীপুর) থেকে :

লক্ষ্মীপুরের রামগঞ্জ শিশুপার্ক ব্রীজ চৌরাস্তা থেকে লক্ষ্মীপুর সীমানা পর্যন্ত ওয়াপদা সড়কটি প্রায় ১১ কিলোমিটার। প্রায় দেড় যুগেও সড়কটিতে কোন ধরনের সংষ্কার বা উন্নয়নের ছোঁয়া না লাগায়-দুই পাশের মাটি সরে গিয়ে, কোথাও কোথাও ভেঙ্গে গিয়ে পুরো সড়কজুড়ে খানাখন্দে সয়লাভ হয়ে গেছে।
এতে করে এ সড়কের দুই পাশের পৌর এলাকার একাংশ, দাসপাড়া, লামচর, বেড়ি বাজার, পানপাড়া, ডা¹াতলিসহ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত দূর্ভোগের শিকার হচ্ছেন।


পুরো রাস্তাজুড়ে খানাখন্দে সয়লাভ থাকায় সড়ক দূর্ঘটনায় আহত হচ্ছেন এ সড়কে চলাচলরত জনসাধারণ। আর্থিক ও শারিরীকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন এলাকাবাসী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও নিয়মিত স্কুলে যাতায়াত করতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
সিরাজুল ইসলাম, আবু সালেহ, ওমর ফারুকসহ স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, বিগত দিনের বেশিরভাগ জনপ্রতিনিধিগণ আশ্বাস দিয়েছেন, এলাকাবাসীকে প্রলোভন দেখিয়েছেন সড়কটি সংষ্কার করা হবে। কিন্তু ভোটের পর তারা এ এলাকার ধারেকাছেও আসেননি। বছরের পর বছর সংড়কটি সংষ্কার না হওয়ায় সড়কটি ভাঙতে ভাঙতে এখন হেঁটে চলাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ভাঙাচুরা সড়কের কারনে প্রাপ্ত বয়স্ক কন্যাদেরও পাত্রস্থ করা সম্ভব হচ্ছে না। সড়ক দিয়ে বর্তমানে রিক্সা-সিএনজি চালিত অটোরিক্সাসহ কোন ধরনের বাহন যাতায়াত করেনা। অধিক টাকা খরচ করে যাতায়াত করতে বাধ্য হন এলাকার লোকজন।
স্থানীয়দের ভাষ্যমতে সর্বশেষ ২০০৭ ইং সনে সড়কটি নামমাত্র সংষ্কার করা হলেও পরবর্তী সময়ে কোন জনপ্রতিনিধিই এলাকাবাসীর প্রতি আন্তরিক হয়ে সড়কটি সংষ্কারে এগিয়ে আসেননি। ফলে দূর্ভোগের সময়টা অনেক দীর্ঘায়িত হয়েছে বলেও দাবী করেন তারা। তাদের দাবী অতি দ্রুত যদি সড়কটি সংস্কার করা না হয় তাহলে পুরো সড়কটিই একসময় বিলীন হয়ে যাবে। সংস্কারের কথা বলে বলে, দীর্ঘদিন কালক্ষেপনের ফলে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এখন এই রাস্তায় চলাফেরা করাই অনেক ঝুঁকিপূর্ণ। ফর হামেশাই করছে দুর্ঘটনা। রাস্তাটি সংস্কার করা এখন এই এলাকার মানুষের প্রাণের দাবি।
এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা প্রকৌশলী সাজ্জাদ মাহমুদ খাঁন জানান, আমি বেশ কয়েকবারই সড়কটি সংষ্কারে যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখেছি। সার্ভে করেছি, চাহিদা দিয়েছি। রাস্তার দুই পাশ এতটাই ভাঙ্গা যে, বিশাল অংকের টাকার দরকার সড়কটি সংষ্কার করতে । তিনি আরো জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে সড়কটি সংষ্কারে একটি বার্তা পেয়েছি। আশা করছি সুখবর পাবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে দেড় যুগেরও বেশি সময় উন্নয়নের ছোঁয়া লাগেনি যে সড়কে

১

ঘুষ লেনদনের ভিডিও ভাইরাল’, লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

২

কমলনগরে হাম প্রতিরোধে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম উদ্বোধন 

৩

রামগতিতে ওলামা বিভাগের সিরাত (স.) আলোচনা সভা

৪

কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ- অভিভাবক মহলে ক্ষোভ 

৫

লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ, দুদকে একাধিক অভিযোগ

৬

রায়পুরে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা পেল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও রফিকউল্ল্যা

৭

লক্ষ্মীপুরে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ২৪৪ সদস্য আটক

৮

রামগঞ্জের কাঞ্চনপুর ইউপিতে চেয়ারম্যান পদে আলোচনায় কামাল হোসেন

৯

কমলনগরে অধ্যক্ষের সিন্ডিকেটে জিম্মি শিক্ষক-শিক্ষার্থীরা

১০

সন্তানদের জন্য বাঁচতে চান মিলন নামের এক অসহায় পিতা

১১

রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মইনুদ্দিন মোল্লা ভুট্রো

১২

রামগঞ্জ উপজেলার গর্ব: নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে গেজেটভুক্ত হলেন অধ্যাপক হাসিবুল ছিদ্দিক রাসেল

১৩

ভাদুর ইউনিয়ন ফেসবুক গ্রুপের যুগান্তকারী সাফল্য: সদস্য সংখ্যা তিন হাজারের পথে, রিচ ছাড়াল ৬১ হাজার!

১৪

লক্ষ্মীপুর বাজুসের চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

১৫

রামগঞ্জে সরকারি দিঘির সম্পত্তি জবরদখল করে স্থায়ী ইমারত নির্মাণের অভিযোগ

১৬

রামগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

১৭

নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট ‎কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎ তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

১৮

কমলনগরে ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে প্রবাসী বিএনপি নেতার জমি দখল চেষ্টার অভিযোগ! জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, প্রবাসীর স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি

১৯

দালাল বাজার ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলন ও কমিটি ঘোষনা

২০