banglarmukul
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা পেল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও রফিকউল্ল্যা

প্রদীপ কুমার রায় :

একজনের বয়স মাত্র পাঁচ বছর। নিজের পায়ে দাঁড়াতে পারে না, হাঁটতেও পারে না। দিনের প্রায় পুরো সময়ই মায়ের কোলে থাকতে হয় তাকে। অন্যজন দুই পা হারিয়েছেন ১৯৬১ সালে। একটি চেয়ার ও টেবিল নিয়ে ছোট্ট চায়ের দোকান চালিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করছেন তিনি। দুজনেরই চলাফেরার জন্য ছিল না একটি হুইলচেয়ার।


লক্ষ্মীপুরের রায়পুরে এমন দুই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটিকে একটি হুইলচেয়ার এবং দুই পা হারানো রফিকউল্ল্যা মিয়াকে হুইলচেয়ারের পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের পাঁচ বছরের শিশুটিকে দিনের বেশির ভাগ সময় মায়ের কোলে থাকতে হয়। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় তার জন্য একটি হুইলচেয়ার কেনাও সম্ভব হয়নি। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শিশুটির জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, তাঁর গোপনীয় সহকারী ফয়সাল আজিম ও শিশুটির মা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, উপজেলার বামনী ইউনিয়নের রফিকউল্ল্যা মিয়া ১৯৬১ সালে দুই পা হারান। দীর্ঘদিন ধরে একটি চেয়ার ও টেবিল নিয়ে ছোট্ট একটি চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। সরকারি সহায়তার জন্য কোথায় আবেদন করতে হয়, সেটিও জানতেন না।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাঁর অসহায় জীবনযাপনের বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাঁকে একটি হুইলচেয়ার ও আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে উপজেলা প্রশাসন।
ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। বিষয়গুলো জানার পর প্রয়োজন অনুযায়ী দ্রুত সহায়তার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও তাঁদের প্রয়োজন অনুযায়ী সরকারি সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তার আওতায় আনার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।
রফিকউল্ল্যাকে হুইলচেয়ার দেওয়ার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ হোসেন, রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবর রহমান লিটনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক মাহবুবর রহমান লিটন বলেন, অসহায় মানুষের পাশে উপজেলা প্রশাসন যেভাবে দ্রুত এগিয়ে এসেছে, তা প্রশংসনীয়। প্রয়োজন অনুযায়ী সহযোগিতা পেলে এ ধরনের মানুষ নতুন করে বাঁচার সাহস পান।
স্থানীয়রা জানান, দুই পা হারানোর পরও রফিকউল্ল্যা কারও ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে ছোট্ট চায়ের দোকান চালিয়ে আসছেন। তাঁর দোকানটি শুধু জীবিকার মাধ্যম নয়, আত্মনির্ভর হয়ে বেঁচে থাকারও একটি অবলম্বন।
আর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পরিবারের জন্য হুইলচেয়ারটি মায়ের দীর্ঘদিনের কষ্ট কিছুটা কমাবে। একই সঙ্গে শিশুটির চলাফেরায় তৈরি হবে নতুন সুযোগ।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে অসহায় মানুষের প্রতি সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসার প্রয়োজনীয়তার বিষয়টি নতুন করে সামনে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে অটো চুরির অভিযোগে যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

১

রামগঞ্জে নতুন ‘রবি সেবা’ সেন্টারের শুভ উদ্বোধন

২

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : কমলনগরে হুইপ নিজান 

৩

রামগতিতে  মা ও শিশু কেয়ার হাসপাতাল  শুভ উদ্ভোদন

৪

রামগতি ও কমলনগরের অবৈধ ইটভাটা বন্দের নির্দেশ হাই কোর্টের

৫

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: এমপি আবুল খায়ের ভূঁইয়া

৬

লক্ষ্মীপুরে ওয়াকফ সম্পত্তি রক্ষায় মামলা দেয়ায় মোতোয়াল্লীর বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সংবাদ সম্মেলন

৭

রায়পুরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালি

৮

রায়পুরে ২৫০ যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

৯

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার, অস্ত্র, হত্যা ও ডাকাতিসহ ১১ মামলার তথ্য পেয়েছে পুলিশ

১০

রায়পুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১১

মানুষ হও

১২

দূরন্ত শৈশব

১৩

রূপসী বাংলা

১৪

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে প্রখ্যাত লেখক মোতাহের হোসেন চৌধুরী স্মরণে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৫

নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে ‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

১৬

কমলনগরের মেঘনায় জেগে উঠা নতুন চরে বেঁচে থাকার নতুন স্বপ্ন ও সংশয়ে দিশেহারা হাজারো কৃষক

১৭

২০ বারের বেশি গ্রেফতারের পরও বহাল তবিয়তে কারবার

১৮

রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে নবীন বরণ, সরকারি করণের দাবি

১৯

লক্ষ্মীপুরে ৬ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৮২

২০