banglarmukul
৩০ অগাস্ট ২০২৬, ২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে দুই মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।


রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাশার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে একযোগে ১০টি ব্যাচে দুই মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের আয়োজন করা হয়। এসব প্রশিক্ষণে ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইনের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি অনলাইনে কাজের সুযোগ তৈরি করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সম্পন্নের সনদপত্র তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান প্রশিক্ষণার্থীদের দক্ষতা কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরির আহ্বান জানান।
এর আগে জেলা প্রশাসক রায়পুরে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। তিনি সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়, রায়পুর থানা, পৌর তহসিল অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দাপ্তরিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান

রামগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন

রামগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

হোটেল দখলচেষ্টা লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

রামগঞ্জ থানার জন্য নতুন ডাবল কেবিন পিকআপ গাড়ি

মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মাবুদ

রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু

১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন রামগঞ্জের গণমাধ্যমকর্মী মাহফুজ পাটওয়ারী

১০

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১১

রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ মহিউদ্দিন গ্রেপ্তার

১৩

রামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পতাকা উত্তোলন, বেলুন-পায়রা উড্ডয়ন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন

১৪

লক্ষ্মীপুর-নোয়াখালী চার লেন সড়কে নির্মাণ দূর্ভোগ ধুলায় ধূসর সড়ক, বৃষ্টিতে খানাখন্দে জলাবদ্ধতা: স্বাস্থ্যঝুঁকিতে পথচারী-যাত্রী

১৫

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার

১৬

রায়পুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ

১৭

লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৮

কমলনগরে হুইপের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

১৯

মামলার ভয়ে মুখ খুলছেনা বাড়ির ৩৫ পরিবার রামগঞ্জে পুত্রবধূর ভয়ে আতঙ্কে ৭৫ বছরের বৃদ্ধা রেজিয়া

২০