banglarmukul
১০ জুন ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে বেকার যুবকদের জন্য বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে দুই মাসব্যাপী বিনামূল্যের ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে রায়পুর সরকারি কলেজে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. মাহবুব আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। এ সময় উপস্থিত ছিলেন মো. আবুল বাশার, মো. শাহীন মিয়া এবং আব্দুস সাত্তারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা বর্তমান সময়ের অন্যতম চাহিদা। প্রশিক্ষণার্থীরা কোর্সটি সফলভাবে সম্পন্ন করতে পারলে ফ্রিল্যান্সিং কিংবা উদ্যোক্তা হিসেবে কাজ করে আয় করতে সক্ষম হবেন, যা বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের ডিজিটাল মার্কেটিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিগগিরই আরও একটি বিনামূল্যের প্রশিক্ষণ কোর্স চালু করা হবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের নিয়মিত অংশগ্রহণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে নিজেদের যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১০

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

১২

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

১৩

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৫

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

১৬

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৪

১৭

চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল

১৮

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

১৯

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

২০