banglarmukul
৪ মার্চ ২০২৬, ৫:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে সরিষা ক্ষেতে নিয়ে কিশোরের মোবাইল ফোন-টাকা ছিনতাই, গ্রেফতার-৪

স্টাফ রিপোর্টার :

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুর থানা এলাকায় এক কিশোরকে পথরোধ করে ভয়ভীতি দেখিয়ে সরিষা ক্ষেতে নিয়ে তাঁর মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় লুন্ঠিত মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
সূত্রে জানা গেছে, গত ২ মার্চ সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ইমাম হোসেন ইয়াকুব (১৯) তাঁর খামারের অসুস্থ মুরগির চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্বলাছ এলাকায় অবস্থিত রয়েল সাকুরা ক্যাফের দক্ষিণ পাশের এক খামারির সঙ্গে দেখা করতে যান। খামারটি বন্ধ থাকায় তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এসময় কিশোর গ্যাং সদস্য ইয়াছিন আরাফাত (১৯), মোঃ সোহাগ (২০), মোঃ নিহাদ হোসেন (১৪) ও নাইমুল হাসান শুভ (১৬) তাঁর পথরোধ করে পাশের একটি সরিষা ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে মৃত্যুর হুমকি দিয়ে তাঁর কাছে থাকা একটি Infinix Hot 14 I মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ ২,৫০০ টাকা ছিনিয়ে নেয় তাঁরা।
এঘটনায় ভুক্তভোগী কিশোর অভিযুক্তদের নাম- ঠিকানা সংগ্রহ করে থানায় অভিযোগ দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন অভিযুক্তদের গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে অভিযান পরিচালনা করেন।
পরে রায়পুর থানার উপজেলা রোডে মেঘনা হাসপাতালের বিপরীত পাশে একটি পরিত্যক্ত বন্ধ কাঠমিস্ত্রির দোকান থেকে লুন্ঠিত মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয় এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে বলে জানিয়েছে এস আই জসিম উদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান

রামগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন

রামগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

হোটেল দখলচেষ্টা লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

রামগঞ্জ থানার জন্য নতুন ডাবল কেবিন পিকআপ গাড়ি

মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মাবুদ

রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু

১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন রামগঞ্জের গণমাধ্যমকর্মী মাহফুজ পাটওয়ারী

১০

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১১

রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ মহিউদ্দিন গ্রেপ্তার

১৩

রামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পতাকা উত্তোলন, বেলুন-পায়রা উড্ডয়ন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন

১৪

লক্ষ্মীপুর-নোয়াখালী চার লেন সড়কে নির্মাণ দূর্ভোগ ধুলায় ধূসর সড়ক, বৃষ্টিতে খানাখন্দে জলাবদ্ধতা: স্বাস্থ্যঝুঁকিতে পথচারী-যাত্রী

১৫

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার

১৬

রায়পুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ

১৭

লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৮

কমলনগরে হুইপের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

১৯

মামলার ভয়ে মুখ খুলছেনা বাড়ির ৩৫ পরিবার রামগঞ্জে পুত্রবধূর ভয়ে আতঙ্কে ৭৫ বছরের বৃদ্ধা রেজিয়া

২০