banglarmukul
২৭ জানুয়ারী ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে হাতপাখার গণজোয়ার: চণ্ডিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ভোটার টু ভোটার গণসংযোগে ব্যাপক সাড়া

রামগঞ্জে হাতপাখার গণজোয়ার: চণ্ডিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ভোটার টু ভোটার গণসংযোগে ব্যাপক সাড়া
স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারীর পক্ষে ভোটার টু ভোটার গণসংযোগ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রামগঞ্জ উপজেলার আওতাধীন ৫নং চণ্ডিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, হাতপাখা প্রতীকের পক্ষে ভোটের আহ্বান জানান এবং আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারীর উন্নয়ন ভাবনা ও সমাজসেবামূলক কার্যক্রম তুলে ধরেন। এ সময় সাধারণ ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

স্থানীয় ভোটাররা জানান, জাকির পাটওয়ারী শুধু নির্বাচনের সময় নয়, দীর্ঘদিন ধরেই রামগঞ্জের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তায় তার অবদান এলাকার মানুষকে আশাবাদী করেছে। অনেকেই বলেন, “জাকির পাটওয়ারীকে মানুষ মন থেকে চায়। তিনি নির্বাচিত হওয়ার আগেই কাজ করে দেখিয়েছেন- এটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।”

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক মুহাম্মাদ মেহেরাজ হোসেন, দ্বীনি সংগঠন ৫নং চণ্ডিপুর ইউনিয়নের ছদর মাওলানা ফখরুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি মাওলানা ইউসুফসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, রামগঞ্জের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে হাতপাখার গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ন্যায়, সততা ও জনকল্যাণের রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে রামগঞ্জবাসী হাতপাখা প্রতীকে ভোট দিয়ে একজন যোগ্য, শিক্ষাবান্ধব ও জনদরদি নেতৃত্বকে বিজয়ী করবেন।

গণসংযোগ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন করেন এবং প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে ভোটার সংযোগ কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে অক্সিজেন ও ক্যামিকেল মেশানো মাছে বাজার সয়লাব

রামগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে গবাদিপশু জবাই

রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার

কমলনগরে অনুমোদন ৩ পণ্যের; তৈরি ৩০ পণ্য ! টিনশেডের নোংরা ঘরে তৈরী হচ্ছে নিম্নমানের ভেজাল খাদ্য সামগ্রী, বেকারিতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

কমলনগরের মেঘনা নদীতে চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা !

ঐতিহ্যবাহী ভাদুর মিঞা বাড়ির আনন্দ আড্ডা ও পারিবারিক মিলনমেলা ২০২৬ সম্পন্ন ​শিক্ষা, ঐতিহ্য ও গৌরবের মেলবন্ধনে ঢাকায় জমজমাট আয়োজন

কমলনগরে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর মোবাইল ফোন বিনষ্ট করে প্রশংসায় ভাসছেন শিক্ষক

সরকারি দপ্তরগুলোর সাথে সমন্বয় জোরদার করে অপরাধ দমনের আহবান- ডিআইজি মাবুদ

ঠাকুরগাঁওয়ে পুলিশের জুয়া খেলায় পুলিশের হানা, ৪ পুলিশ গ্রেপ্তার, ধাক্কাধাক্কিতে আঙুল ভাঙল এএসপির

১০

আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি

১১

শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব

১২

চৌমুহনীতে আবাসিক হোটেল নারী-পুরুষের অবৈধ মেলামেশা, আটক ১৮

১৩

ভাদুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাগর খান হেলাল বিএনপির সমর্থন প্রত্যাশী সাগর খান হেলাল; উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি

১৪

রায়পুরে ডিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৫

রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৬

রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান

১৭

রামগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন

১৮

রামগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

১৯

হোটেল দখলচেষ্টা লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

২০