banglarmukul
১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর মারামারিতে জামায়াত-বিএনপি পাল্টাপাল্টি মামলা

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে মারামারি ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এরমধ্যে জামায়াতের মামলায় ১৭০ জন ও বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াতের যুব বিভাগের নেতা হেজবুল্লাহ ও বিএনপির কর্মী কামাল হোসেন বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুববিভাগের চরশাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়। একই ঘটনায় চরশাহী ইউনিয়ন বিএনপির কর্মী কামাল হোসেন ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করেছেন। এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চরশাহী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বটগাছতল এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ একে অপরকে দায়ী করেছে।

এদিকে শনিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান লক্ষ্মীপুরের ৪ টি আসনের প্রার্থীদের নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী আচরণ বিধি নিয়ে অবহিতকরণ সভা ডাকেন। সেখানে চরশাহীর মারামারির ঘটনা আলোচনায় উঠে আসে। এসময় রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান ও জেলা পুলিশ সুপার মো. আবু তারেক উভয়পক্ষকে আচরণ বিধি মেনে চলতে আহবান জানান।

বিএনপি নেতাকর্মীরা জানায়, মহিলা সভার নামে জামায়াতের কর্মীরা ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছিলেন। এতে বাধা দিলে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় জামায়াত।

লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াতের মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমাদের মহিলা কর্মীদের প্রোগ্রামে বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়। এটি মীমাংসা হয়েছিল। এরপরই তারা ফের আমাদের পুরুষ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জামায়াতের লোকজন ভোটারদের কাছ থেকে আইডি কার্ড সংগ্রহ করে। ঘটনার সূত্রপাত সেখান থেকে। তবে উভয়পক্ষের মধ্যে অপরাধ প্রবনতা দেখা দিয়েছে। আমি শুধু বিএনপির আহত নেতাকর্মী নয়, হাসপাতারে জামায়াত নেতাকর্মীদেরও দেখতে গিয়েছি। তাদের সঙ্গে কথা বলেছি। এটি সুষ্ঠু তদন্ত করে সুন্দর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, চরশাহীর ঘটনায় জামায়াত ও বিএনপি পাল্টাপাল্টি মামলা করেছে। ঘটনাটি তদন্ত চলমান রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারেও পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবা ও ৯৪ হাজার টাকা উদ্ধার, সাবেক ইউপি সদস্যসহ আটক ২

নিউইয়র্কে চন্দ্রপাড়ার জাকেরদের মিলনমেলা: মানবসেবা ও আধ্যাত্মিকতার আহ্বান

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৭০ বছর বয়সের বৃদ্ধ গ্রেফতার

রামগঞ্জ পৌর বাইপাস সড়ক মরণ ফাঁদ, সাধারণ মানুষের ভোগান্তি

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন, প্রশাসনিক কার্যক্রম শুরু

যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটি অনুমোদন, সভাপতি ফারুক ও সম্পাদক মামুন

চন্দ্রগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার, পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান

মালয়েশিয়া ১০তলা ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

রামগঞ্জে নির্যাতিত গৃহবধূকে দেখতে ইউএনওর সরেজমিন পরিদর্শন, নগদ সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস

১০

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

১১

বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় রামগঞ্জে স্ত্রীর হাত-পা ভেঙে দিলো পাষণ্ড স্বামী

১২

রাস্তার কাজে অনিয়মের সংবাদ পত্রিকায় প্রকাশের পর কাজ বন্ধ, ৪ জনকে শোকজ

১৩

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

১৪

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

১৫

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

১৬

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

১৭

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

১৮

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

১৯

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

২০