banglarmukul
১৩ জানুয়ারী ২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে ইটভাটার কালোথাবা বছরে পুড়ছে দেড়লাখ ঘনফুট টপসয়েল, হুমকিতে কৃষি

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১৯টি ইটভাটায় প্রতি বছর ইট তৈরীতে পুড়ছে ১ কোটি ৫০ লাখ ঘনফুট মাটি। যার পুরোটাই মাটি আসছে ফসলি জমির টপসয়েল অথবা পুকুর খনন করে। আর এ সব ভাটা স্থাপনে ব্যবহার করা হচ্ছে প্রায় ১ শত ৫০ একর জমি। ফলে অস্বাভাবিকভাবে কমছে কৃষিজমি ও উৎপাদন। এ জন্য কৃষি অফিসসহ কয়েকটি প্রতিষ্ঠানকে দায়ী করছেন স্থানীয়রা।


ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন-২০১৯ ও ২০২৩-অনুযায়ী এবং ভূমি উন্নয়ন(নিয়ন্ত্রণ) ১৯৬২ এর আইন অনুযায়ী, ইটভাটা স্থাপনে ৩ একরের বেশী জমি ব্যবহার করা যাবে না। আবাদি জমিতে কোনো ইটভাটা করা যাবে না। কৃষিজমির টপসয়েল ব্যবহার করা যাবে না। যে কোন ভূমির শ্রেণী পরিবর্তন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া করা যাবে না। এমন বিধি বিধান থাকলেও সম্প্রতি ইটভাটা গুলো ঘুরে দেখা যায়, এর কোন বিধি মানছেন না ভাটার মালিকরা ও মাটি ব্যবসায়ীরা। ইটভাটার গুলো গড়ে উঠেছে কৃষি মাঠে আবাদি জমিতে। ইটভাটা স্থাপনে অনুমোদিত জমি ৩ একর হলেও ভাটার মালিকরা দখল করছেন কমপক্ষে ৭-৮একর করে। সে হিসেবে ইটভাটার নিচে প্রায় ১ হাজার ৫০ একর জমিও চলে গেছে। ভাটার মালিকরা ইট তৈরীতে ব্যবহার করছেন পাশ^বর্তি কৃষি মাঠের ফসলি জমি টপসয়েল এবং ফসলি জমি ১০-২০ ফুট খনন করে আনা মাটি। দেহলা, সমেষপুর, কেথুড়ি,শৈরশৈই, রাজারামপুর, মধ্যভাদুর কৃষি মাঠে দেখা যায়, ফসলি জমি উপরিস্তর বা টপসয়েল কেটে নিচ্ছে। এ ছাড়াও ১৫-২০ ফুট খনন করা শত শত পুকুর। কৃষি মাঠে দেখা যায় অনেক জমি অনাবাদি হয়ে পড়ে আছে।


কয়েকজন ইটভাটার মালিক ও ভাটার ম্যানেজার সাথে কথা বলে জানা যায়- ইটের আকার অনুসারে একটি কাঁচা ইট তৈরিতে মাটি লাগে ০.০৮৫ ঘনফুট। বছরের অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত প্রতিটি ভাটায় কমপক্ষে গড়ে ৮ রাউন্ড ইট পোড়ানো হয়। প্রতি রাউন্ডে ৮-১০ লাখ ইট থাকে। তার হিসেবে মতে, একেকটি ভাটায় বছরে কমপক্ষে ৭০-৮০ লাখ ইট পোড়ানো হয়। তার হিসেবে, রামগঞ্জে ১৯টি ইটভাটায় বছরে ইট উৎপাদন হয় ১৫ কোটি । যার জন্য বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট মাটি প্রয়োজন। এছাড়াও তাদের দেওয়া তথ্য মতে একটি ইটভাটায় ৭-৮ একক জমি ব্যবহার করা হয়। সে হিসেবে ১৯টি ইটভাটার নিচে প্রায় ১ হাজার ৫ শত একর জমি রয়েছে।


স্থানীয় সফি উল্যাহ ভূইয়া নামে একজন সার্ভেয়ার জানান, ১ কোটি ৫০ লাখ ঘনফুট মাটির জন্য ১ ফুট গভীরতায় প্রায় ১ শত ৩৯ হেক্টর জমির মাটি কাটতে হয়।
রামগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় কৃষি জমির পরিমান ১৬ হাজার ৯শত হেক্টর। ২০২৩-২৪ চাষাবাদ হয়েছে ১২ হাজার ৮ শত হেক্টর জমি। ২০২৪-২৫ চাষাবাদ হয়েছে ১১ হাজার ২ শত হেক্টর। বর্তমানে অনাবাদি জমির পরিমান ৭ হাজার ৭ হেক্টর। প্রতি বছর গড়ে অনাবাদি জমি বৃদ্ধি পাচ্ছে প্রায় ১-২শত হেক্টর জমি। পাশাপাশি প্রতি বছর গড়ে উৎপাদন কমছে ৮ থেকে ১০ হাজার মেট্রিক টন ফসল।


আনোয়ার হোসেন নামে একজন কৃষি শিক্ষক জানান, কৃষি জমির উপরের স্তর বা টপসয়েল কেটে নিলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়, ফসল উৎপাদনে প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে না, জমি অনুর্বর হয়ে যায়। এতে জমি ফসল উৎপাদন ক্ষমতা হারিয়ে পেলে। ফলে ফসল উৎপাদন কমে গিয়ে দীর্ঘ মেয়াদে খাদ্য সংকট তৈরি হয়। জমি টপসয়েল একবার কেটে নিলে তা পূরণ হতে কয়েক দশক সময় লেগে যায়। টপ সয়েল জমির একটি গুরুত্বপূর্ণ স্তর।
উপজেলার ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামের আবু জাফর জানান, তার জমির পাশের জমি থেকে ইটভাটার মালিক ও মাটি ব্যবসায়ীরা ২০ফুট মাটি কেটে নিয়ে যায়, এতে তার জমি পুকুরে ভেঙ্গে যাচ্ছে। ঠিকমত ফসল হয় না, তাই বাধ্য হয়ে নিজের জমির মাটি বিক্রি করতে হয়েছে। এ ভাবে ইটভাটার মালিক ও মাটি ব্যবসায়ীরা জমির মালিকদেরকে বাধ্য করছেন জমি অথবা জমির মাটি বিক্রি করতে।
উপজেলার ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামের কৃষক আবদুল মান্নান, সিরাজ মিয়াসহ কয়েকজন কৃষক জানান, তার জমির পাশে ইটের ভাটা। রাত-দিন সেখানে পুড়ছে ইট,উড়ছে কালো ধোঁয়া। এদিকে মাটি কেটে নেওয়া কারনে জমি গুলোতে গর্তের সৃষ্টি হয়ে জলাবদ্ধতায় চাষাবাদ করা যায় না, ঠিক মতো ফসলও হয় না। তাই তারা চাষাবাদ ছেড়ে দিতে বাধ্য হয়।
উপজেলার সিরুন্দি গ্রামের আনোয়ার হোসেন,শাকতলা গ্রামের রেজাউল করিম, কাঞ্চনপুর গ্রামের মাসুদ আলম বলেন, ইটভাটা অনুমোদনে কোনো রকম পরিদর্শন না করেই ছাড়পত্র দিচ্ছে পরিবেশ অধিদপ্তর, ৩ ফসলি জমিকে অনাবাধি দেখিয়ে ছাড়পত্র দিচ্ছে কৃষি বিভাগ। এ রকম বৈধতা তো পুরোটাই অবৈধ। এ ব্যাপারে প্রশাসনের তদারকির অভাবে কৃষি জমি ধ্বংস হয়ে যাচ্ছে।
রামগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ সিফাত জানান, কৃষি জমির টপ সয়েল কাটা এবং পুকুর খনন করা দন্ডনীয় অপরাধ। রামগঞ্জে দেখা যাচ্ছে বিভিন্ন কৃষি মাঠ থেকে টপসয়েল কাটা হচ্ছে এবং কেউ কেউ ফসলি জমি থেকে ১০ থেকে ১৫ ফুট গভীর করে মাটি নিয়ে যাচ্ছে। এতে প্রতি বছর অনাবাদি জমি বাড়ছে। তিনি বলেন, এ ব্যাপারে আমরা মাসিক আইন শৃংখলা সভায় উপস্থাপন করে আসছি। প্রশাসন ব্যবস্থা নিচ্ছেন। তবে আমরা উৎপাদনের লক্ষমাত্রা ঠিক রাখার জন্য আধুনিক জাতের বীজ ও কৃষি ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করছি।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম জানান,টপসয়েল কাটা একটি ভয়াবহ কাজ। কোথাও ফসলি জমির টপসয়ের কাটার সংবাদ পেলে অভিযান পরিচালনা করা হয়। ইতিমধ্যে কয়েকটি অভিযান পরিচালনা করে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও টপসয়েল কাটা অবস্থায় অপরাধিকে পাওয়া লেগে জেল দেওয়া হবে। আর অপরাধি পাওয়া না গেলে নিয়মমিত মামলা দেওয়া হবে। এ ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে

কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট

মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী 

ভুলুয়া নদী হচ্ছে রামগতি বাসীর দীর্ঘদিনের ভোগান্তির কারন,আমরা অচীরেই এটি খনন ও সংস্কারের কাজ শুরু করব —— পানিসম্পদ মন্ত্রী

কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ

নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি

রমজানের শিক্ষা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে: এমপি আবুল খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুরে যুব অধিকার পরিষদের রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিল

উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে  ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

১০

সমাজ সেবায় বেঁচে থাকতে চান—– হাজী মোহাম্মদ জিয়াউল জিয়া

১১

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র সংস্কারের কাজ কাগজে-কলমে, বাস্তবে নেই

১২

যারা মুখে ইনসাফের কথা বলেন প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করে নাই, মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে : পানিসম্পদ মন্ত্রী

১৩

রায়পুরে মোবাইল কোর্টের অভিযান, ৫৪ হাজার টাকা জরিমানা

১৪

লক্ষ্মীপুরের রাধাপুরে পুলিশের মধ্যরাতের অভিযান: বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ যুবক আটক

১৫

রায়পুরে আগুন নেভানোর কৌশল প্রদর্শন

১৬

রায়পুরে হায়দারগঞ্জ মডেল স্কুলে কবিতা পাঠ ও পুরস্কার বিতরণ

১৭

দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন: সম্ভাবনা, প্রতিদ্বন্দ্বিতা ও ভোটারদের প্রত্যাশা

১৮

রামগঞ্জে পাঁচ লাখ টাকা চাঁদার দাবি   প্রবাসীর  ভবন নির্মাণ কাজে বাধা,  কোর্টে মামলা 

১৯

কমলনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার আয়োজন 

২০