banglarmukul
২২ জানুয়ারী ২০২৬, ৪:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে ডাকাতি ও ছিনতাই: ৬ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশা থামিয়ে এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় সিএনজিসহ ৬ জন ডাকাতকে আটক করেছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে রায়পুর থানাধীন ৩নং চরমোহনা ইউনিয়নের বাসাবাড়ি টু হায়দরগঞ্জগামী সড়কের ‘সলিং-এর মাথা’ নামক স্থানে এ ঘটনা ঘটে। ওই সময় একদল ডাকাত সিএনজি যোগে এসে মোঃ মমিন (৩৭) নামের এক অটোরিকশা যাত্রীর গাড়ি থামিয়ে জোরপূর্বক তার কাছ থেকে একটি itel P40 মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি মানিব্যাগ ছিনিয়ে নেয়। মানিব্যাগে নগদ টাকা এবং জাতীয় পরিচয়পত্রের ছায়াকপি ছিল।

ঘটনার পরপরই টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর কাছ থেকে বিস্তারিত শুনে দ্রুত ধাওয়া চালায়। একপর্যায়ে ডাকাত দলের ব্যবহৃত সিএনজিটি আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় সিএনজিতে থাকা ৬ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, রিমন হোসেন (২০), মোঃ নাবিল হোসেন (২২), মোঃ নয়ন হোসেন (২০), মোঃ শাকিব হোসেন (২০), মোঃ রাকিব (২০) ও জিদান (১৫)। তাদের সকলের বাড়ি রায়পুর থানার বিভিন্ন চরাঞ্চলে।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, একটি ধাতব নাকল (Knuckle), ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি, আসামীদের ব্যবহৃত চারটি মোবাইল ফোন এবং ভুক্তভোগীর ছিনতাইকৃত মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মানিব্যাগে নগদ ৬৮০ টাকা ও জাতীয় পরিচয়পত্রের ছায়াকপি পাওয়া যায়।

লক্ষ্মীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) হোসাইন মোঃ রায়হান কাজেমী জানান, আটক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরাঞ্চলের আশার আলো ‘স্বপ্নযাত্রা’ এখন অচল—ব্যবস্থাপনার অভাবে ভেঙে পড়েছে জনসেবার উদ্যোগ

লক্ষ্মীপুরে টিআরসি নিয়োগ কার্যক্রম শুরু: পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

লক্ষ্মীপুরে হাম প্রতিরোধে বৃহৎ টিকাদান কর্মসূচি: ২ লাখ ৭৪ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য

লক্ষ্মীপুরে জমি বিরোধে গৃহবধূকে কুপিয়ে জখম, থানায় অভিযোগের পর ফের হামলা-লুটপাটে চরম আতঙ্ক

রায়পুরে ব্যবসায়ী সুবাস খলিফার পরলোক গমন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা বিল্লাল মুন্সি

ব্লক সড়কে সহজ হলো গ্রামীণ চলাচল, লক্ষ্মীপুরে বাড়ছে মানুষের স্বস্তি

ধর্মীয় সম্প্রীতির বন্ধনে শেষ বিদায়—সোনাপুরে প্রিয় শিক্ষক রবীন্দ্র চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

প্রশাসনের কড়াকড়ি নজরদারিতে লক্ষ্মীপুরে তেল বিতরণে শৃঙ্খলা, স্বস্তি ফিরেছে জনজীবনে

রায়পুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত

১০

কুষ্টিয়ার ‘সানপাপড়ি’ লক্ষ্মীপুরে জনপ্রিয়, স্বাদে মুগ্ধ ক্রেতারা

১১

ফায়দাবাদ আছগারুল উলুম আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

ছেলে-সহ তিনজনকে কুপিয়ে জখমের পর সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা, লক্ষ্মীপুরে চাঞ্চল্য

১৩

জমি বিরোধ থেকে নারী হেনস্তা, ভিডিও ভাইরাল: লক্ষ্মীপুরে মেয়র প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া কারাগারে

১৪

জমি বিরোধ ঘিরে উত্তেজনা, ছাত্রদল নেতাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

১৫

রায়পুর থানা পুলিশের অভিযানে লুণ্ঠিত স্বর্ণসহ আটক ২

১৬

লক্ষ্মীপুরে কারারুদ্ধ পিতার সাথে ৫দিন বয়সী মৃত শিশুর নির্বাক সাক্ষাৎ

১৭

মিথ্যা মামলার জালে কৃষক পরিবার: লক্ষ্মীপুরে দম্পতির বিরুদ্ধে হয়রানির বিস্ফোরক অভিযোগ

১৮

লক্ষ্মীপুরে জমি বিরোধে নিষ্ঠুর হামলা: অন্তঃসত্ত্বা ভাবিকে লাথি, মৃত সন্তান প্রসব

১৯

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে ‘গায়েবি’ লুটপাটের মামলা ও হয়রানির অভিযোগ

২০