banglarmukul
১৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমলনগর থানার ওসির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ ঘুষ ও হয়রানির নানা অভিযোগ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলমের বিরুদ্ধে অসদাচরণ, সেবাপ্রার্থীদের অভিযোগ না শোনা, ঘুষ গ্রহণ এবং অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. রেদোয়ান হোসেন। তাঁর পোস্টের পর বিভিন্ন ব্যক্তি মন্তব্য করে ওসির বিরুদ্ধে নিজেদের ভোগান্তি ও অভিযোগ তুলে ধরেছেন।

১৫ নভেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রেদোয়ান হোসেন অভিযোগ করেন, ওসি কমলনগর থানায় যোগদানের পর থেকে এলাকায় ডাকাতি, হত্যাকাণ্ড, মাদক ও জুয়ার মতো অপরাধ বেড়েছে। তাঁর দাবি, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে কাউকে কাউকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। এ ছাড়া থানায় সেবা নিতে যাওয়া মানুষের সঙ্গে ওসি অসদাচরণ করেন এবং অভিযোগকারীদের কথা না শুনে নিজের বক্তব্য চাপিয়ে দেন।

পোস্টটির মন্তব্যের ঘরে নাজমা নামের এক ব্যক্তি অভিযোগ করেন, ওসি মানুষের অভিযোগ শোনেন না, বরং নিজের বক্তব্য শোনান। অপরাধীদের সঙ্গে কথা বলার সময়ও তিনি তাদের পক্ষ নেন বলে দাবি করেন ওই মন্তব্যকারী। একই মন্তব্যে ঘুষ গ্রহণের অভিযোগও তোলা হয়।

মোশাররফ হাওলাদার নামের একজন মন্তব্য করেন, ‘কমলনগর এখন অলি-আউলিয়ার চারণভূমি।’ নুর উদ্দিন নামের আরেক ব্যক্তি অভিযোগ করেন, তাঁর একটি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় গেলে ওসি তাঁর কথা না শুনে নিজের বক্তব্য শুনিয়েছেন।

এ ছাড়া হারুন নামের একজন মন্তব্যে দাবি করেন, কম টাকা দেওয়ার কারণে তাঁর বোনের ঘটনায় মামলা নেওয়া হয়নি। স্বেচ্ছাসেবক দলের কর্মী মাহফুজ অভিযোগ করেন, দুই থেকে তিন মাস আগে একটি মিথ্যা ডাকাতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। অথচ তিনি নিজে মামলা করতে গেলে থানা তাঁর অভিযোগ গ্রহণ করেনি বলে দাবি করেন তিনি।

এসব অভিযোগের বিষয়ে উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. রেদোয়ান হোসেন বলেন, ‘আমি সাবেক ছাত্রনেতা হিসেবে ওসির বিভিন্ন অনিয়ম আমার চোখে পড়ায় নৈতিক দায়িত্ববোধ থেকে মুখ খুলেছি। অনেকেই ভয়ে কথা বলেন না। আমি চাই, এসব অন্যায় ও অনিয়ম বন্ধ হোক এবং সাধারণ মানুষ থানায় গিয়ে যথাযথ সেবা পাক।’

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম ফেসবুক পোস্ট নিয়ে কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ‘এটা স্বাধীন দেশ। যে কেউ তাঁর মতামত যেকোনোভাবে প্রকাশ করতে পারে। আইনানুগ কোনো বিষয় থাকলে আমার কাছে প্রশ্ন করেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট্ট খোকা

১

আমার মা

২

কমলনগর থানার ওসির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ ঘুষ ও হয়রানির নানা অভিযোগ

৩

রামগঞ্জে পৌর সেবা সপ্তাহ ও কর মেলার উদ্বোধন

৪

রায়পুরে হাজী ছফি উল্যা একাডেমিতে অভিভাবক সমাবেশ

৫

রায়পুরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক সভা

৬

রামগঞ্জে ব্যবসায়ীর ডুপ্লেক্স বাড়ি আপন বড় ভাইয়ের দখলে, প্রাণনাশের হুমকির অভিযোগ

৭

রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান

৮

রায়পুরের মোরশেদ আলম দুদকের নতুন মহাপরিচালক

৯

রায়পুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ, রাজপথে প্রতিহতের ঘোষণা

১০

রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি আইইডি বোমা নিষ্ক্রিয়

১১

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

১২

রায়পুরে হারুনুর রশিদের জানাজায় জনস্রোত

১৩

সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া

১৪

রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৫

রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৬

রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা

১৭

ভালো থেকো

১৮

গাছ কেটে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় ৫ নারীকে মারধর

১৯

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

২০