banglarmukul
২৫ নভেম্বর ২০২৬, ১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে মদনমোহন মন্দিরে রাস উৎসব ঘিরে ভক্তদের মিলনমেলা

প্রদীপ কুমার রায় :

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, আনন্দ আর ঐতিহ্যের মেলবন্ধনে লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী রাধা মদনমোহন জিউর মন্দিরের ঐতিহ্যবাহী রাস উৎসব। শত বছরের পুরোনো এ ধর্মীয় উৎসবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত ভক্ত, পূজারি ও দর্শনার্থীর সমাগম ঘটে। রাখাল নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, কীর্তন, ধর্মীয় সংগীত ও রাসলীলা ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাখাল নৃত্য বা গোষ্ঠলীলা পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে প্রতিবছর এ রাস উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব চলে বুধবার ভোররাত পর্যন্ত।


সকাল থেকেই ভক্তরা চিনি, কলা, বাতাসা, বিভিন্ন ফলমূল ও পূজার সামগ্রী নিয়ে মন্দিরে আসতে শুরু করেন। পূজা-অর্চনা, প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। অনেকে পরিবার-পরিজন নিয়ে উৎসবে যোগ দেন। শিশু, তরুণ ও বয়স্কদের উপস্থিতিতে পুরো এলাকায় সৃষ্টি হয় আনন্দমুখর পরিবেশ। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ব্রজ বিহারি দাসের পরিবেশনায় শ্রীমদ্ভাগবত পাঠ ও কীর্তন। ভক্তিমূলক সংগীত, ঢাক-ঢোল, করতাল ও কৃষ্ণনামে মুখরিত হয়ে ওঠে মন্দিরের আশপাশ। রাতে অনুষ্ঠিত হয় ধর্মীয় সংগীত ও রাসলীলা। কৃষ্ণভক্তদের কাছে রাস উৎসবের তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয় শ্রীশ্রী রাধাগোবিন্দের রাসলীলা। রায়পুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুপম সাহা ও স্থানীয় অমল রায় বলেন, রাস উৎসব তাঁদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর একটি। উৎসবকে ঘিরে প্রতিবছর নানা আয়োজন করা হয়। ছোট-বড় সবাই নানা রঙের পোশাক পরে নাচ, গান ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন এলাকার মানুষ আসেন এ ঐতিহ্য দেখতে ও উপভোগ করতে।
রায়পুর রাধা মদনমোহন জিউর মন্দিরের সভাপতি সুবাস সাহা ও সাধারণ সম্পাদক দিলিপ কুমার বনিক জানান, কৃষ্ণকীর্তন ও নৃত্যের মধ্য দিয়ে রাস উৎসব শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো দর্শনার্থী এ উৎসবে যোগ দেন। রাস উৎসবকে কেন্দ্র করে রায়পুরের অনেক পরিবার কয়েক দিন আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে। এটি শুধু মন্দিরের অনুষ্ঠান নয়, এলাকার মানুষের দীর্ঘদিনের আবেগ ও ঐতিহ্যের অংশ। রায়পুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন চন্দ্র ভক্ত বলেন, রাস উৎসব সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন। শ্রীশ্রী রাধাকৃষ্ণের প্রেম, ভক্তি ও আধ্যাত্মিকতার মহিমা স্মরণে এ উৎসব অনুষ্ঠিত হয়। রায়পুরের রাধা মদনমোহন জিউর মন্দিরের রাস উৎসব দীর্ঘদিন ধরে এলাকার ধর্মীয় ঐতিহ্য বহন করে আসছে। এ উৎসবে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি এটি মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। নতুন প্রজন্মের কাছে এ ঐতিহ্য তুলে ধরতে এবং ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে প্রতিবছর উৎসব আয়োজন করা প্রয়োজন।
আয়োজকদের মতে, দীর্ঘদিনের এ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর নানা আয়োজন করা হয়। উৎসবকে ঘিরে মন্দির ও আশপাশের এলাকায় কয়েক দিন আগে থেকেই প্রস্তুতি শুরু হয়। ভক্তদের অংশগ্রহণ, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা উৎসবকে প্রাণবন্ত করে তোলে। ভক্ত ও দর্শনার্থীদের মতে, রায়পুরের রাস উৎসব কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি এলাকার ইতিহাস, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এ উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য, ভালোবাসা ও পারস্পরিক বন্ধন দৃঢ় করে। প্রজন্ম থেকে প্রজন্মে শত বছরের এ ঐতিহ্য টিকিয়ে রাখার প্রত্যাশা তাঁদের।

প্রদীপ কুমার রায়
সংবাদদাতা রায়পুর (লক্ষ্মীপুর)
মোবাইল: 01712659510

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে মদনমোহন মন্দিরে রাস উৎসব ঘিরে ভক্তদের মিলনমেলা

১

রামগঞ্জে ৩ কোটি টাকার সড়ক সংস্কারে নিম্নমানের কাজ: দুই মাসেই উঠে যাচ্ছে পাথর

২

রায়পুরসহ চার উপজেলার সীমানা নির্ধারণে ভূমি মন্ত্রণালয়ে বৈঠক, মেঘনা নদী ও চরাঞ্চল ঘিরে দীর্ঘদিনের জটিলতা দ্রুত নিরসনে তাগিদ এমপি আবুল খায়ের ভূঁইয়ার তাগিদ

৩

ছদ্মপরিচয়ে দুই মাস রায়পুরে আত্মগোপনে ‘বোমারু মামুন’

৪

রায়পুরে আঁকাবাঁকা ও সরু সড়ক যেন মৃত্যুফাঁদ, সড়ক নিরাপত্তায় আধুনিক পরিকল্পনার দাবি

৫

ভালো লাগে

৬

লক্ষ্মীপুর জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় রামগঞ্জের যুবকের মৃত্যু, স্বজনদের রহস্যের অভিযোগ

৭

রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৮

রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৯

রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন, যানজট নিয়ন্ত্রণে জোরদার হবে কার্যক্রম

১১

রায়পুরের সাবেক সাংসদ হারুনুর রশিদের স্মরণে মজিবুল হক একাডেমিতে দোয়া ও মিলাদ

১২

রায়পুরে স্কুলের সাইকেল পার্কি স্থানে বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ, আটক ২

১৩

চন্দ্রগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল নেতার হামলা, ক্ষোভ, নিন্দা

১৪

স্বাগত-বিদায় তোরণের নিচেই ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

১৫

ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি

১৬

রায়পুরে অবৈধ ড্রেজার পাইপের বিরুদ্ধে অভিযান, ভাঙা হলো কয়েকটি পাইপ

১৭

রায়পুরে দামোদর ব্রত উপলক্ষে ভক্তদের মিলনমেলা

১৮

ছোট্ট খোকা

১৯

আমার মা

২০