banglarmukul
২৩ নভেম্বর ২০২৬, ৬:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরসহ চার উপজেলার সীমানা নির্ধারণে ভূমি মন্ত্রণালয়ে বৈঠক, মেঘনা নদী ও চরাঞ্চল ঘিরে দীর্ঘদিনের জটিলতা দ্রুত নিরসনে তাগিদ এমপি আবুল খায়ের ভূঁইয়ার তাগিদ

প্রদীপ কুমার রায় :

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুর জেলার চার উপজেলার দীর্ঘদিনের আন্তঃজেলা ও আন্তঃবিভাগীয় সীমানা জটিলতা নিরসনে উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ নিয়ে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রায়পুরসহ সংশ্লিষ্ট এলাকার সীমানা নির্ধারণ, ভূমি রেকর্ড যাচাই, নদীভাঙন ও চর জেগে ওঠার কারণে সৃষ্ট প্রশাসনিক জটিলতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বেলা ১টায় বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও হিজলা, ভোলা জেলার ভোলা সদর এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মধ্যবর্তী সীমানা নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সেতু ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এবং লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এ ছাড়া ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

মেঘনা নদী ও এর শাখা নদীগুলোর গতিপথ পরিবর্তন, নদীভাঙন, নতুন চর জেগে ওঠা এবং পুরোনো মৌজা বিলীন হওয়ার কারণে রায়পুরসহ সংশ্লিষ্ট এলাকার সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা রয়েছে। এতে জমির মালিকানা, ভূমি রেকর্ড, খাজনা প্রদান, প্রশাসনিক সেবা, আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নানা সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে চরাঞ্চল ও নদীভাঙনকবলিত এলাকার মানুষ এ জটিলতার কারণে ভোগান্তিতে পড়ছেন। সভায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া তাঁর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ও ভূমি-সীমানা সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরেন। তিনি দ্রুত ও সুষ্ঠুভাবে সীমানা নির্ধারণের আহ্বান জানান। স্থানীয় মানুষের ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসন এবং প্রশাসনিক সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, মেঘনা নদীবিধৌত এসব অঞ্চলের সীমানা জটিলতা নিরসন করা গেলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরবে। বিদ্যমান নথিপত্র, সিএস, এসএ, আরএস ও দিয়ারা জরিপের রেকর্ড পর্যালোচনা করে স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে দ্রুত সীমানা নির্ধারণের ওপর গুরুত্ব দেন তিনি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, সীমানা বিরোধের কারণে চরাঞ্চল ও নদীভাঙনকবলিত এলাকার মানুষ নাগরিক সেবা এবং উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছেন। সমন্বিত উদ্যোগ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান করা গেলে এলাকার মানুষের ভোগান্তি কমবে।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সীমানা চিহ্নিতকরণের ক্ষেত্রে মাঠপর্যায়ের বাস্তবতা ও আধুনিক ডিজিটাল জরিপ প্রযুক্তি কাজে লাগাতে হবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় সহযোগিতায় গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সীমানা চিহ্নিতকরণের ক্ষেত্রে মাঠপর্যায়ের বাস্তবতা ও আধুনিক ডিজিটাল জরিপ প্রযুক্তি কাজে লাগাতে হবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় সহযোগিতায় গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব।

সেতু ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসানও সংশ্লিষ্ট এলাকার সীমানা জটিলতা নিরসনের গুরুত্ব তুলে ধরেন। নদীকেন্দ্রিক এলাকায় সঠিক সীমানা নির্ধারণ উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হবে বলে সভায় মত প্রকাশ করা হয়।

সভায় সংশ্লিষ্ট উপজেলাগুলোর সীমানা নির্ধারণে বিদ্যমান প্রতিবন্ধকতা, আইনগত দিক, ভূমি রেকর্ডের অসংগতি এবং মাঠপর্যায়ের বাস্তবতা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও জরিপ বিভাগকে মাঠপর্যায়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রতিবেদন প্রস্তুতের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সীমানা নির্ধারণের জন্য কারিগরি কমিটি গঠন এবং পরবর্তী সভায় জরিপের তথ্য ও মানচিত্র উপস্থাপনের বিষয়েও আলোচনা হয়।

আধুনিক ডিজিটাল জরিপ প্রযুক্তি, পুরোনো ভূমি রেকর্ড ও মাঠপর্যায়ের তথ্য সমন্বয়ের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হলে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি সহজ হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

রায়পুরসহ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুর জেলার সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের সীমানা জটিলতা নিরসনে এ উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে। সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য জরিপের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান হলে ভূমি-সংক্রান্ত ভোগান্তি কমার পাশাপাশি স্থানীয় প্রশাসনিক সেবা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরসহ চার উপজেলার সীমানা নির্ধারণে ভূমি মন্ত্রণালয়ে বৈঠক, মেঘনা নদী ও চরাঞ্চল ঘিরে দীর্ঘদিনের জটিলতা দ্রুত নিরসনে তাগিদ এমপি আবুল খায়ের ভূঁইয়ার তাগিদ

১

ছদ্মপরিচয়ে দুই মাস রায়পুরে আত্মগোপনে ‘বোমারু মামুন’

২

রায়পুরে আঁকাবাঁকা ও সরু সড়ক যেন মৃত্যুফাঁদ, সড়ক নিরাপত্তায় আধুনিক পরিকল্পনার দাবি

৩

ভালো লাগে

৪

লক্ষ্মীপুর জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় রামগঞ্জের যুবকের মৃত্যু, স্বজনদের রহস্যের অভিযোগ

৫

রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৬

রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৭

রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৮

রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন, যানজট নিয়ন্ত্রণে জোরদার হবে কার্যক্রম

৯

রায়পুরের সাবেক সাংসদ হারুনুর রশিদের স্মরণে মজিবুল হক একাডেমিতে দোয়া ও মিলাদ

১০

রায়পুরে স্কুলের সাইকেল পার্কি স্থানে বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ, আটক ২

১১

চন্দ্রগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল নেতার হামলা, ক্ষোভ, নিন্দা

১২

স্বাগত-বিদায় তোরণের নিচেই ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

১৩

ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি

১৪

রায়পুরে অবৈধ ড্রেজার পাইপের বিরুদ্ধে অভিযান, ভাঙা হলো কয়েকটি পাইপ

১৫

রায়পুরে দামোদর ব্রত উপলক্ষে ভক্তদের মিলনমেলা

১৬

ছোট্ট খোকা

১৭

আমার মা

১৮

কমলনগর থানার ওসির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ ঘুষ ও হয়রানির নানা অভিযোগ

১৯

রামগঞ্জে পৌর সেবা সপ্তাহ ও কর মেলার উদ্বোধন

২০